বন বিভাগের টহল অভিযানে শাকবাড়িয়া নদীতে আটক হয় তিন জেলে, জব্দ করা হয়েছে নৌকা ও ৮০ কেজি কাঁকড়া

কয়রায় সুন্দরবনে অবৈধ প্রবেশ, ৩ জেলে আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৭৯ বার পঠিত হয়েছে

সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে অবৈধভাবে প্রবেশ করায় বন বিভাগ বুধবার বিকেলে তিন জেলেকে আটক করেছে। আটককৃতরা বৈধ পাশপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।

আটককৃতরা হলেন কয়রার ৪নং গ্রামের কালাম গাজী (৪৭), ছাইদুল সানা (৪০) এবং ৫নং গ্রামের ইউসুফ আলী গাজী (৩৮)।

শাকবাড়িয়া নদী এলাকায় টহল দিচ্ছিলেন বজবজা বন টহল ফাঁড়ির কর্মকর্তা সাকিব তালুকদার। তিনি জানান, নদীতে সন্দেহজনক একটি নৌকা লক্ষ্য করা হলে তল্লাশি চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় তিনজনকে আটক করা হয়।

অভিযানের সময় জব্দ করা হয়েছে একটি নৌকা, প্রায় ৮০ কেজি কাঁকড়া, দুটি কুড়াল, একটি পানির ড্রাম এবং তিনটি বৈঠা। বন আইনের আওতায় মামলা দায়েরের পর তিনজনকে বন আদালতে হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ বলেছে, সুন্দরবনের সম্পদ রক্ষায় এবং নিয়মবহির্ভূত জেলেদের কর্মকাণ্ড রোধ করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বন বিভাগের টহল অভিযানে শাকবাড়িয়া নদীতে আটক হয় তিন জেলে, জব্দ করা হয়েছে নৌকা ও ৮০ কেজি কাঁকড়া

কয়রায় সুন্দরবনে অবৈধ প্রবেশ, ৩ জেলে আটক

প্রকাশ: ০৭:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫