১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার তাঁদের কাউনিয়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউনিয়া উপজেলার শিবু কুটিপাড়া এলাকার বাসিন্দা ও মামলার প্রধান আসামি মজনু মিয়া (৩২), একই এলাকার বাসিন্দা ও দুই নম্বর আসামি লুৎফর রহমান (৪০) এবং তিন নম্বর আসামি রিজু মিয়া (৩০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর বিকেলে উপজেলার হরিচরণ লস্কর গ্রামে নিজ বাড়ির পাশে ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ফখরুলের স্ত্রী শাম্মি আক্তার বাদী হয়ে মজনুকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, পূর্বশত্রুতার জেরে ফখরুলকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর প্রধান আসামি মজনুসহ অন্যরা এলাকা ছেড়ে বিভিন্ন জেলায় আত্মগোপন করেন। তাঁদের অবস্থান শনাক্তে পুলিশ ও এসআরবি কাজ শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গতকাল রাতে এসআরবির ১৩ ও ১১ ক্যাম্পের আভিযানিক দল ও থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় রামগঞ্জের শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ পুলিশের একটি দল গ্রেপ্তার তিন আসামিকে হেফাজতে নিয়ে কাউনিয়া থানায় নিয়ে আসছে। এর আগে এ মামলার এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। রিমান্ড শেষে তিনি বর্তমানে রংপুর কারাগারে রয়েছেন।

ওসি বাদল কুমার মণ্ডল বলেন, উপজেলার শিবু কুটিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে নয়ন গ্রুপ ও কোহিনুর গ্রুপের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছিল। দুই পক্ষের লোকজনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের শিকার ফখরুল আলম রতন নয়ন গ্রুপের প্রধানের আপন বড় ভাই।

৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ, পাঠদানের মানের অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকসংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পশু-পাখির চিকিৎসাসেবা। ১১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ছয়জন। তাঁদের একজন প্রশিক্ষণে থাকায় সীমিত জনবল দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

জনগণের সামনে এটি এখন স্পষ্ট যে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

জনপ্রিয় টার্গেট

বাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তার

প্রকাশ: ০৯:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬