স্ট্রাইকার হিসেবে খেলতে নামলেও পুরো সময় মাঠে থাকা হয়নি বিশ্বনাথের। ৬৪ মিনিটে তাঁকে তুলে ইব্রাহিমকে মাঠে নামান টমাস ডুলি। মাঠে নামার ৪ মিনিটের মাথায় জয়সূচক গোলের দেখা পান ইব্রাহিম। অথচ আসিয়ান কাপের বাংলাদেশ দলে জায়গা পাননি তিনি। এবার গোল করে যেন ডুলির সিদ্ধান্তকে ভুল প্রমাণ করলেন ইব্রাহিম। কোচ নিজেও ২৯ বছর বয়সী ফুটবলারের কাছে এমন কিছু আশা করেননি।
সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘ম্যাচের একটি পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বিশ্বনাথ কিছুটা হাঁপিয়ে উঠেছিল। আর আপনারা জানেন, সে বল হোল্ড করে রাখার মতো খেলোয়াড় নয়। আমাদের এমন কাউকে প্রয়োজন ছিল যে বল ধরে রেখে শামিত, রাকিব এবং ফাহিমদের ওপরে ওঠার সুযোগ করে দেবে। সেদিক থেকে ইব্রাহিম মাঝমাঠের জন্য একদম আদর্শ ছিল। আমরা শামিতকে ওপরে তুলে দিই। শামিত ১০ নম্বর পজিশনে অনেক পরিশ্রম করেছে, নিচ থেকে বল রিসিভ করে আক্রমণভাগে বাড়িয়েছে; কিন্তু তখন সামনে ফিনিশ করার জন্য সে নিজে উপস্থিত ছিল না।’

দৈনিক টার্গেট 

























