০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোমাঞ্চ জাগিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। ১৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলেন মুহাম্মদ সুহাইল। বক্সে ঢুকে তাঁর বাড়ানো বল পেয়ে ফাঁকা জালে পাঠান মোহনবাগানের ফরোয়ার্ড সুহেইল ভাট। এগিয়ে যায় ভারত।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুহেইল। মাঝমাঠ থেকে সূর্যবংশীর বাড়ানো থ্রু পাস ধরে পাকিস্তানের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে পেছনে ফেলে শরীর বাঁকিয়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

৩২ মিনিটে ভারতের তৃতীয় গোলটি করেন কিপজেন। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বক্সে ঢোকার মুখে কিপজেনকে পাস দেন নওফাল পুথনিভেত্তিল। জোরালো শটে বল জালে জড়ান কিপজেন। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট হাত লাগিয়েও ঠেকাতে পারেননি।

দুই মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। ভারতীয় বক্সে বিজয়ে ভার্গিসের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিতে গিয়ে সুর্যবংশীর ফাউলের শিকার হন খাট্টাক। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্পট-কিক থেকে বল পোস্টের অনেক ওপর দিয়ে মারেন শায়েক দোস্ত।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে পাকিস্তান। বলের দখলও কিছুটা বাড়ে তাদের। তবে ভারতের গোলপোস্টে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি তারা। বরং ৫৩ মিনিটে কিপজেনের চিপ অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে না গেলে ব্যবধান আরও বাড়তে পারত।

৯০ মিনিট শেষে যোগ করা সময় শুরু হলে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ প্রান্ত থেকে জুনায়েদ শাহর বাঁকানো ক্রসে বক্সে লাফিয়ে উঠে হেড করেন নাজিব উল্লাহ। তাঁর হেডে ব্যবধান কমায় পাকিস্তান (৩–১)। তিন মিনিট পর আবারও গোল। ৯৪ মিনিটে ডান দিক থেকে বদলি খেলোয়াড় মিকাইল আবদুল্লাহর বাড়ানো ক্রস পেনাল্টি বক্সের মাঝখানে পেয়ে ডান পায়ের দর্শনীয় শটে জালে পাঠান আলমগীর গাজী। গোলরক্ষক আরশ শেখের কিছুই করার ছিল না।

মুহূর্তেই জমে ওঠে ম্যাচ। সমতায় ফেরার আশায় শেষ মুহূর্তে আক্রমণে ঝাঁপায় পাকিস্তান। তবে আর গোল পায়নি তারা। শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নিচ্ছেন তিনি।

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

লাতিন আমেরিকার ফুটবলে সহিংসতা নতুন কিছু নয়। ঘরোয়া ফুটবল তো বটেই, এমনকি কোপা আমেরিকার মতো টুর্নামেন্টও এর ব্যতিক্রম নয়। এবার ব্রাজিলের ফুটবলে এমন ঘটনা ঘটল, তা পেছনে ফেলেছে আর্জেন্টিনার এক ম্যাচকেও। একটি-দুটি নয়, এক ম্যাচে দেখা গেল ৫৩ লাল কার্ড।

রোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্ক

ক্রিস্তিয়ানো রোনালদোর সমর্থকসংখ্যা সৌদি আরবের জনপ্রিয় দুই ক্লাব আল নাসর ও আল হিলালের চেয়েও বেশি। এমন দাবি করেছেন দেশটির সাংবাদিক আহমেদ আল ফুহাইদ। তাঁর এই মন্তব্যের পর আরেক সৌদি সাংবাদিকের সঙ্গে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জনপ্রিয় টার্গেট

রোমাঞ্চ জাগিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

প্রকাশ: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬