০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার বিকেলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পিএসসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে পিএসসি সচিবালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন) মো. ওয়াসিমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান।

জানা গেছে, ‘বিডা-ডেসকো মডেল’-এ কমিশন ভবনের ছাদে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবনের ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হবে।

অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, কমিশন ভবনের ছাদে ১৪ হাজার ২৮৪ বর্গফুট জায়গায় সৌর প্যানেল স্থাপন করে ১০ হাজার ৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পিএসসির একাধিক সদস্য, যুগ্ম সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডিবিসি নিউজের চেয়ারম্যান ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে।

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় কয়েকজনকে।

কারও ড্রেসআপ ঠিক নেই—তারা চিকিৎসক, নার্স, নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি চিকিৎসকদের কারও ড্রেসআপ না থাকায় তাঁরা চিকিৎসক, নার্স না কি দালাল; তা বোঝা মুশকিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান।

জনপ্রিয় টার্গেট

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

প্রকাশ: ০৫:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬