০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশাতেই দিন পার বাংলাদেশের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

টস জিতে আগে ব্যাটিং নিলেও ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বেশ চাপে ফেলে দেয় বাংলাদেশ। ৮.৪ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় উইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। যাঁদের মধ্যে ৯ রান করা কিংকে বোল্ড করে স্টাম্প খণ্ড-বিখণ্ড করে দেন তাসকিন। আরেক ওপেনার ডা সিলভা ১২ রান করে বাংলাদেশের গতিতারকার এলবিডব্লুর শিকার হয়েছেন। আর তিন নম্বরে নামা ওপেনার কাভেম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর হাল ধরেন জাঙ্গু-কেভিন উইকহাম। যেখানে উইকহামের এই সিলেট টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। চতুর্থ উইকেটে তাঁরা (উইকহাম-জাঙ্গু) ২৫১ বলে ১৩১ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে তাঁরা চাইলে বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন। জাঙ্গু দুইবারই জীবন পেয়েছেন। দুইবারই বোলার ছিলেন হাসান মাহমুদ। যার মধ্যে ১৭তম ওভারের প্রথম বলে লিটন দাস ডাইভ দিয়েও বলের নাগাল পাননি। জাঙ্গুর রান তখন ২২। ওয়েস্ট ইন্ডিজ ৬০ রানে হারাতে পারত চতুর্থ উইকেট।

দ্বিতীয়বার যখন জাঙ্গু জীবন পান, তখন তাঁর রান ৬৮। ৪৭তম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদকে পুল করতে যান ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশি পেসার। দুইবার জীবন পাওয়া জাঙ্গু দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে উইকহাম ফিফটির পর বেশি রান যোগ করতে পারেননি। ৫১তম ওভারের প্রথম বলে উইকহামকে বোল্ড করেন হাসান মাহমুদ। অভিষেক ইনিংসে ১৪৫ বলে ৫ চারে ৬১ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার।

ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট

ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট

হাসান মাহমুদের করা লাইনের বাইরের ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কেভিন উইকহ্যাম। সুইং করে বল সোজা গিয়ে স্টাম্পে আঘাত হানেন। উইকহ্যামকে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ।

উইকেটের খোঁজে বাংলাদেশ

উইকেটের খোঁজে বাংলাদেশ

তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কল্যাণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকেরা। কিন্তু সেই ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম সেশনটা বাংলাদেশের

প্রথম সেশনটা বাংলাদেশের

ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে জিততেই হবে, এমন সমীকরণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। টস হেরে ফিল্ডিং করতে নেমে দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামের পাশাপাশি মোংলাকে আধুনিক বন্দরে রুপান্তর করব: নৌপরিবহন প্রতিমন্ত্রী

হতাশাতেই দিন পার বাংলাদেশের

প্রকাশ: ০৪:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬