০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে ২৩ জন পেলেন ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ১০ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসাসহায়তা হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হয়। তাঁরা ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, লিউকোমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এ ছাড়া তিন উপজেলার ১৩ জন প্রতিবন্ধী ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা হিসেবে দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকালে জামায়াত নেতা, বিকেলে বিএনপি নেতা—এক সড়কের দুই উদ্বোধন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই ঘটেছে উদ্বোধন ও পাল্টা উদ্বোধনের ঘটনা। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি।

সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ রেখেছে ভারতীয় পক্ষ। ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করা নিয়ে সৃষ্ট জটিলতার জেরে আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রয়েছে। এতে বন্দরের আমদানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পাওনা দিতে ডেকে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর, হত্যার হুমকি ও তাঁর পকেট থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জেলা যুবদলের সদস্য মো. আল আমিন বিশ্বাসকে প্রধান আসামি করে ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন

জনপ্রিয় টার্গেট

গোমস্তাপুরে ২৩ জন পেলেন ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদান

প্রকাশ: ০১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬