১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, একমাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে মায়ের সঙ্গে দেখা যায় শাবকগুলোকে। শাবকের নিরাপত্তা ও সার্বিক বিষয় বিবেচনা করে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। শাবক চারটি নারী না পুরুষ, তা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এরা সুস্থ রয়েছে, নিয়মিত মায়ের দুধ পান করছে। অন্যান্য প্রাণীর সঙ্গে ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি করে সময় পার করছে ৷

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, একমাস আগে পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে একটি নীলগাই শাবক দেখতে পান। এরপর একে একে আরও তিনটি শাবককে দেখা যায়। নতুন শাবক জন্ম নেওয়ায় পার্কে আসা দর্শনার্থীদের আনন্দ একটু বেশি হচ্ছে। সদ্য জন্ম নেওয়া চার শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা এখন ১৩।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, শাবকগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সবসময় তদারকি করতে পার্ক কতৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নীলগাই হলো এশিয়ার বৃহত্তম কৃষ্ণসার বা হরিণ প্রজাতির প্রাণী। এগুলো দেখতে অনেকটা ঘোড়ার মতো। পূর্ণবয়স্ক পুরুষ নীলগাইয়ের রঙ ধূসর বা নীলচে-ধূসর, এদের শিং থাকে। স্ত্রী নীলগাই সাধারণত লালচে-বাদামী হয়। যদিও বাংলাদেশে এরা একসময় বিলুপ্ত ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে (২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে) ভারতের সীমান্ত পেরিয়ে মাঝে মাঝে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কিছু নীলগাই প্রবেশ করে। স্থানীয়দের সহায়তায় বন বিভাগ সেগুলোকে উদ্ধার করেছে।

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি রয়েছে।

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহত

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক

প্রকাশ: ১২:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬