০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকপি-বাঁধাকপি এখন কৃষকের গলার কাঁটা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

জেলার বিভিন্ন এলাকায় এখন আগাম কপি তোলার মৌসুম চলছে। পাইকারি বাজারে এক মণ (৪৩ কেজি) কপির দাম মিলছে মাত্র ৪০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি প্রায় ৯ টাকা ৩০ পয়সা। অথচ কৃষকদের ভাষ্য অনুযায়ী, খুচরা বাজারে একই সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।

সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার কৃষক মনসুর আলী এবার দুই বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। জমি তৈরি থেকে ফসল উৎপাদন পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু বর্তমান বাজারদরে সবজি বিক্রি করে তাঁর আয় ৮০ হাজার টাকার বেশি হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ উৎপাদন খরচের চেয়ে আয় কম হওয়ার আশঙ্কা রয়েছে।

মনসুর আলী বলেন, ‘আমরা মাঠে ফসল ফলাই, কিন্তু দাম নির্ধারণের সময় আমাদের কোনো হাত থাকে না। মণপ্রতি ৪০০ টাকা পেলে শ্রমিক খরচই ওঠে না।’

একই এলাকার আরেক কৃষক শাহাবুদ্দিন জানান, এক বিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার চারা লাগাতে হয়। শুধু চারা কিনতেই খরচ পড়ে প্রায় ২০ হাজার টাকা। এরপর পাঁচবার সার প্রয়োগ, চারবার নিড়ানি ও অন্তত ১০ বার সেচ দিতে হয়। রোগবালাই দমনেও বাড়তি খরচ রয়েছে। ফসল তোলার সময় প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে শ্রমিক নিতে হচ্ছে। কিন্তু বিক্রির দাম কম হওয়ায় ফসল কাটার সিদ্ধান্ত নিতেও হিমশিম খাচ্ছেন তিনি।

হরিপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম আড়াই বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন। কিন্তু বাজারে ক্রেতা না থাকায় ফসল বিক্রি করতে পারছেন না। বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও এলাকার আকতারুজ্জামানেরও একই অবস্থা। উৎপাদন উপকরণের মূল্যবৃদ্ধির চাপে চাষাবাদের খরচ বেড়েছে, অথচ উৎপাদিত সবজি বিক্রি করতে হচ্ছে কম দামে।

কৃষকদের মতে, সংকট শুধু কম দামের নয়, কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের দুর্বল ব্যবস্থাও এর জন্য দায়ী। স্থানীয় পর্যায়ে সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকায় মৌসুমে একসঙ্গে উৎপাদিত সবজি দ্রুত বিক্রি করতে হয়। পচনশীল পণ্য হওয়ায় দাম কম থাকলেও অপেক্ষা করার সুযোগ পান না তাঁরা।

কৃষকদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় কৃষক পর্যায়ে প্রতি কেজি কপি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রির সুযোগ নিশ্চিত করা গেলে তাঁদের লোকসানের চাপ কিছুটা কমবে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, এবার অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আগাম বাঁধাকপি ও ফুলকপির চাষ হয়েছে। একসঙ্গে বেশি পরিমাণ সবজি বাজারে আসায় দাম কমেছে। তবে পরিস্থিতি সাময়িক। সরবরাহ স্বাভাবিক হলে এবং শীত বাড়লে দাম বাড়তে পারে।

ঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্য

ঠাকুরগাঁওয়ে ছয় দিনের ব্যবধানে চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে ঋণের বোঝা ও আর্থিক সংকটের বিষয়টি। অন্য একজন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। গত মঙ্গলবার থেকে আজ সোমবার পর্যন্ত জেলার সদর ও ভূল্লী থানা এলাকায় এসব ঘটনা

‘পরীক্ষার ফলের হতাশাই আমার বুক খালি করে দিল’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে এক যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর দাদি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন। গতকাল শুক্রবার রাতে করা মামলায় মোহাম্মদ হেলাল (২৮) নামক এক যুবকের…

জনপ্রিয় টার্গেট

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

ফুলকপি-বাঁধাকপি এখন কৃষকের গলার কাঁটা

প্রকাশ: ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬