০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জানা গেছে, গতকাল বিকেলে রিকশা-ভ্যানশ্রমিক অফিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা হয়। উপজেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এসব অভিযোগ করেন বুলেট।

ভিডিওতে মহাদেবপুর উপজেলা বিএনপির এই নেতা বলেন, মহাদেবপুরে বিএনপির নামে আলাদা সাইনবোর্ড দিয়ে অফিস করা হয়েছে। ৭ নভেম্বরের কর্মসূচির পর ওই সাইনবোর্ড ওখান থেকে টেনে খুলে ফেলা হবে।

ভিডিওতে রবিউল আলম বুলেটকে বলতে শোনা যায়, ‘আমাদের দলের চেয়ারম্যান আমাদের বলেছিলেন, “আপনারা সুসংগঠিত থাকেন।” আমাদের চেয়ারম্যান দরকার, যদি আমরা জনগণের বিশ্বাস অর্জন করি, তাহলে আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। আমরা সেই নিয়মতান্ত্রিকভাবে চলে আসছি। এত দিন স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করে মুখ খুলিনি।’

বুলেট বলেন, প্রতিটি ইউনিয়নে চিঠি দিয়ে চাঁদা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তার জবাব জনগণই দেবে। কোনো ইউনিয়নে বিএনপি টাকা চেয়েছে আর এমপি কার কাছে চেয়েছেন, তার প্রমাণ জনগণের সামনে হাজির করা হবে।

স্বৈরাচারী সরকারের পতনের উদাহরণ টেনে বুলেট বলেন, ‘শেখ হাসিনার কাছে পুলিশ ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, ক্ষমতা ছিল, প্রশাসন ছিল; কিন্তু জনগণের কাছে সেই হাসিনা টিকে থাকতে পারেনি। এমপি যত বড় ক্ষমতাধরই হোন এবং তাঁর কাছে পুলিশ বা সিভিল প্রশাসন যা-ই থাকুক না কেন, জনগণের শক্তির চেয়ে বড় কিছু নয়।’

স্থানীয় সাবেক এমপি সেলিমের আমলের সঙ্গে তুলনা টেনে বুলেট বলেন, ‘গত পাঁচ বছরে সেলিম যা করেনি, আমার তো ধারণা এই ৮-৯ মাসে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এক খাদ্যগুদাম থেকেই তিনি (বর্তমান এমপি) তিন কোটি টাকার ওপরে নিয়েছেন। কোনো কাজ না করেই কীভাবে কাজের বিল তোলা হয়েছে—সব হিসাব সময়মতো দেওয়া হবে।’

ভিডিওর বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি বুলেট বলেন, ‘এ বিষয়ে সময়মতো কথা বলব।’

মান্দায় নিখোঁজের পরদিন ক্লিনিক চত্বরে মিলল গৃহবধূর লাশ

নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের প্রাচীরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী…

এইচএসসির ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদের

নওগাঁর সাপাহার উপজেলার ভিওইল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, পাঠদানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগ তুলে তাঁরা মানববন্ধন করেছেন।

নওগাঁয় হারিয়ে যাওয়া ৫১৭ মোবাইল উদ্ধার

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার

প্রকাশ: ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬