ইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার অন্যরা হলেন শাহরুখ (২৭) ও হিমেল (২৭)। অক্ষয় নিকলী সদরের খালিসাহাটি গ্রামের বাহার উদ্দিনের ছেলে। শাহরুখ ও হিমেল একই উপজেলার পুকুরপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার টাকাসহ শাকিল (২২) নামের এক যুবককে হাতে-নাতে আটক করা হয়।

আটকের খবর পেয়ে অক্ষয়ের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল ঘটনাস্থলে আসে বলে পুলিশ জানিয়েছে। দলটি পুলিশকে চারদিক থেকে ঘিরে হইচই শুরু করে। একপর্যায়ে পুলিশের কাজে বাধা দিয়ে ধাক্কাধাক্কি করে শাকিলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পুলিশ সদস্যদের দৃঢ় অবস্থানের কারণে চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনায় নিকলী থানার উপপরিদর্শক তুষার বাদী হয়ে অক্ষয়সহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন। আজ মঙ্গলবার ভোরে বড় তালাবপাড় গ্রামের শ্বশুরবাড়ি থেকে অক্ষয়কে এবং নিজ নিজ বাড়ি থেকে শাহরুখ ও হিমেলকে গ্রেপ্তার করে পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, ‘মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ

হাওরের বিস্তীর্ণ জনপদ পেরিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অনেকেরই বাড়ি থেকে খাবার আনার সুযোগ থাকে না। ফলে ক্ষুধার্ত পেটে সারা দিন ক্লাস করতে হয় তাদের। আবার খাবারের জন্য বিদ্যালয় থেকে বেরিয়ে বাজারে গেলে নষ্ট হয় মূল্যবান সময়।

দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

গতকাল শনিবার রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে পাকা রাস্তার ওপর ৮ থেকে ৯ জনের একটি আন্তজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদ পায় পুলিশ।

মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় স্বপন মিয়ার সঙ্গে বিয়ে হয় বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের জোনাকি আক্তারের। গতকাল শনিবার দুপুরে বিয়েবাড়িতে খাওয়া-দাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা বাড়ির উদ্দেশে রওনা হন।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ০৪ নভেম্বর ২০২৬

ইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৫:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬