১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পঠিত হয়েছে

ভ্রমণপ্রেমী ও ইতিহাস অনুরাগীদের কাছে এই দৃষ্টিনন্দন স্থাপত্য হংকংয়ের নতুন একটি আকর্ষণে পরিণত হয়েছে। লুই ভুতোঁর সিগনেচার মনোগ্রাম মোটিফ চেনে না এমন ফ্যাশনপ্রেমী বিরল। এই বিশেষ ট্রেন স্টেশন থিমযুক্ত ফাসাদ ইনস্টলেশনটি আরও একটি ঐতিহাসিক উপলক্ষ ধারণ করে আছে। সেটি হলো ব্র্যান্ডটির বিখ্যাত মনোগ্রামের ১৩০তম বার্ষিকী উদ্‌যাপন। পুরো ফাসাদটির রেলস্টেশন-সদৃশ কাঠামোতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের ঐতিহ্যবাহী মনোগ্রাম প্যাটার্ন ও নান্দনিক কারুকাজ।

প্রাচীন রেলভ্রমণের রোমান্টিকতা, হংকংয়ের গতিময় নগরসংস্কৃতি এবং আধুনিক ফ্যাশনের এই চমৎকার মিলনমেলা যে কাউকে মুগ্ধ করবে। ফ্যাশন ও নান্দনিকতার পাশাপাশি লুই ভুতোঁ এখানে গুরুত্ব দিয়েছে পরিবেশগত স্থায়িত্ব ও সাসটেইনেবিলিটিকে। পপ-আপ ভবনের সংস্কারকাজ শেষ হলে এই সুবিশাল ফাসাদ তৈরিতে ব্যবহৃত সব উপকরণ ফেলে দেওয়া হবে না। এগুলো পরে পুনরায় ব্যবহার অথবা রিসাইকেলের পর রিমেক করা হবে। এর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের সচেতন ও পরিবেশবান্ধব সৃষ্টির প্রতিশ্রুতিকে আরও একবার স্পষ্ট করেছে।

সূত্র: রিটেইল এশিয়া, নাও ট্রাভেল এশিয়া

 ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

সবকিছু থেকে সর্বোচ্চ সুবিধা আদায় কিংবা জীবনের প্রতিটি দিককে নিখুঁত করে তোলার প্রবণতা বোঝাতে ব্যবহৃত ‘ম্যাক্সিং’ (maxxing)-কে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে অভিধানবিষয়ক ওয়েবসাইট ডিকশনারি ডটকম।

সুস্থ স্ক্যাল্প ও সুন্দর চুলের জন্য জাপানিজ হেয়ার ব্রাশ যে কারণে জনপ্রিয়

আমরা অনেকেই চুল আঁচড়ানোর কাজটিকে কেবল জট ছাড়ানোর একটি সাধারণ দৈনন্দিন অভ্যাস বলেই মনে করি। কিন্তু জানেন কি, এই চুল আঁচড়ানোই আপনার স্ক্যাল্প বা মাথার ত্বকের গভীর সুরক্ষার মূল রহস্য? রূপচর্চায় জাপানিজ বিউটি বা জে-বিউটির মূল দর্শনই হলো ত্বককে অগ্রাধিকার দেওয়া। আমাদের স্ক্যাল্পও মূলত ত্বকেরই একটি অং

বিশ্ব পর্যটনে যুক্ত হয়েছে দুটি ভিন্নমাত্রার জাদুঘর

শিল্পকলা, সংস্কৃতি এবং ইতিহাস জানার অন্যতম সেরা মাধ্যম হলো জাদুঘর বা মিউজিয়াম। বিশ্ব পর্যটনে সম্প্রতি যুক্ত হওয়া দুটি মিউজিয়াম তাদের সম্পূর্ণ ভিন্নধর্মী ধারণার কারণে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানেন কি কোন দুটি জাদুঘর এবং কী আছে তাতে।

জনপ্রিয় টার্গেট

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

প্রকাশ: ০৯:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬