১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মজিবর রহমান মজিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই সুন্দরগঞ্জ থানায় মামলা হয়। তদন্তে এ ঘটনায় মজিবর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সংকটের অজুহাত, বাড়তি টাকা ছাড়া মেলে না সার

গাইবান্ধার সুন্দরগঞ্জে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিসিআইসির ডিলারের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেন কৃষকেরা। ভুক্তভোগী কেউ কেউ বলছেন, বস্তাপ্রতি অতিরিক্ত টাকা দিলে চাহিদা অনুযায়ী সার পাওয়া যায়। গত বৃহস্পতিবার উপজেলার শোভাগঞ্জ বাজারে সার ডিলার পয়েন্টে…

ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফি পরিশোধ না করেও টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুর রশিদ মিয়া।

ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। আজ শুক্রবার ভোররাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়…

জনপ্রিয় টার্গেট

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১২:০০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬