০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার’—একতারার তারে ভেসে আসে লালন সাঁইয়ের এই বাণী। মঞ্চে একের পর এক মরমি গান পরিবেশনের সময় শ্রোতাদের কেউ চোখ বন্ধ করে শোনেন, কেউ গানের কথায় ডুবে থাকেন, কেউ সুরের তালে দুলতে থাকেন।

শুক্রবার রাত আটটায় শুরু হওয়া বিশেষ আসরে শিল্পীরা পরিবেশন করেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে’, ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার’সহ লালন সাঁইয়ের জনপ্রিয় গান। একতারা, ডুগডুগি, মন্দিরা, ঢাক ও তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

স্থানীয় মানুষের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অসংখ্য দর্শনার্থী মেলায় আসেন। আয়োজনে লালনসংগীতের পাশাপাশি বাউলগান, বিচারগান, ভাববৈঠকী, বিচ্ছেদগান, সামাজিক যাত্রাপালা ও নাটক পরিবেশিত হয়।

মেলার মাঠে কয়েক শ দোকান বসে। আসবাবপত্র, মুখরোচক খাবার, গহনা, প্রসাধনসামগ্রী, মৃৎশিল্প, মশলা, মিষ্টি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছিল সেখানে। শিশুদের খেলনা ও গৃহস্থালির সামগ্রীও বিক্রি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের বেচাকেনায় মেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

মেলার উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি কাজী মোস্তাক হোসেন দীপু। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। অনুষ্ঠানে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, মাজার কমিটির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মুক্তার উদ্দিন আহমেদ (বিন্দু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাপনী লালনসন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বারামখানা লালন ব্যান্ডের শিল্পী জুঁই বাউলা, টুকটুকি বাউল, মুক্তা পারভীন ও সুবর্ণা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. নিবীর খান।

আয়োজকেরা বলেন, কেউ গান শুনতে, কেউ মেলা ঘুরতে, কেউ কেনাকাটার জন্য এসেছেন। অনেকের কাছে লালনের গান ছিল নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার উপলক্ষ।

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজছাত্র রিদয়ান আনসারীকে (২৫) অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। অপহরণকারীদের দাবির মুখে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে পাননি স্বজনেরা। সন্তানের অপেক্ষায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় নীলাচল পরিবহনের মালিকের পকেট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

মানিকগঞ্জের ঘিওর বাজারে অগ্নিকাণ্ডে পাট, সরিষা, তিলসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের দুর্গামন্দিরসংলগ্ন একটি গুদামে এই অগ্নিকাণ্ড হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জনপ্রিয় টার্গেট

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

প্রকাশ: ১২:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬