যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার মনজু হাওলাদার (৩৬) মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের আবদুল গণি হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হাওলাদারকে পথরোধ করে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলামিনের বাবা সালাম হাওলাদার বাদী হয়ে মনজুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মনজুর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

দীর্ঘ ১১ বছর পর মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা দ্রুত বিচার সম্পন্ন করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলামিনের বাবা ও মামলার বাদী সালাম হাওলাদার বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনজু তার বাহিনী নিয়ে আমার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই। আসামি মনজুর ফাঁসি দাবি করছি। দ্রুত যেন এ হত্যাকাণ্ডের বিচার হয়, এটাই প্রশাসনের কাছে আমার দাবি।’

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামি মনজুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

বরিশাল সরকারি বিএম কলেজে ১৬ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের শেষ পর্যায়ের ঢালাই বন্ধ করে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের সড়কে এ ঘটনা ঘটে। কাজের মান নিয়ে আপত্তি তুলে কাজ বন্ধ করেন তাঁরা।

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দি‌কে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাঁদের…

জনপ্রিয় টার্গেট

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১২:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬