নগরীতে পানির ১০০ এটিএম বুথ স্থাপন করছে ওয়াসা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ বার পঠিত হয়েছে

আজ বুধবার চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে সহযোগী হিসেবে ওয়াটারএইড বাংলাদেশের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিতে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ওয়াটারএইড বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন।

ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, পাইলট প্রকল্পের আওতায় এসব বুথ স্থাপন করা হবে। বুথ স্থাপনের জন্য চট্টগ্রাম ওয়াসা জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর বুথের মূলধনী যন্ত্রপাতির অর্থায়ন করবে ওয়াটারএইড বাংলাদেশ। প্রয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও জায়গা সংগ্রহের ব্যবস্থা করবে সংস্থাটি। এমন তথ্য জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াটারএইড বাংলাদেশ ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান মূল্যায়ন করবে। প্রয়োজন হলে অতিরিক্ত পানি শোধন ব্যবস্থার উদ্যোগও নেওয়া হবে। অনুমোদন ছাড়া সরাসরি খুচরা পানি বিক্রি বা বিতরণ করা যাবে না। বুথের পানি বিক্রি অনুমোদিত কর্মী অথবা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।

চুক্তিতে পানির এটিএম বুথের রক্ষণাবেক্ষণ নিয়েও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সার্ভিস লেভেল এগ্রিমেন্টের আওতায় যেকোনো অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের নিশ্চয়তা দিয়েছে ওয়াটারএইড। এতে কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে বিকল্প সাময়িক পানি বিতরণ ব্যবস্থা চালুর কথা রয়েছে।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এটি শুধু একটি সমঝোতা নয় বরং চট্টগ্রাম নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে আগামী তিন বছরের যৌথ পথচলার সূচনা। ভবিষ্যতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য গভীর নলকূপ স্থাপন এবং লবণাক্ততা প্রবণ এলাকায় রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী বলেন, চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির চেঙ্গরবিল এলাকায় ঘটনাটি ঘটে।

ফরিদপুরে সাবেক স্ত্রী সোনিয়া খাতুনকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার ঘটনায় জুয়েল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আদর্শপাড়া ও পাশের বাঁশগাড়ি গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৮ অক্টোবর ২০২৬

নগরীতে পানির ১০০ এটিএম বুথ স্থাপন করছে ওয়াসা

প্রকাশ: ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬