ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ট্রেইনি পদে চাকরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ৯২ বার পঠিত হয়েছে

বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ডাইরেক্ট সেলস টিম-কার্ড সেলস, কিউআর, পিওএস) পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা পূর্ণকালীন (ফুল-টাইম) ভিত্তিতে কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে।

আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে কমপক্ষে এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রধান কাজ হবে গ্রাহকদের কাছে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড সেবা পৌঁছে দেওয়া এবং নতুন গ্রাহক সংগ্রহে নিয়মিত বাজার পরিদর্শন করা। এছাড়া ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর এবং পিওএস সেবায় যুক্ত করা, নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, ব্যাংকের বিভিন্ন পণ্যের সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা এবং আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময় ১৯ আগস্ট ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

এবার অবসরের ইঙ্গিত দিলেন মেসির সতীর্থ

ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ট্রেইনি পদে চাকরি

প্রকাশ: ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬