জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে লেবার পার্টির প্রতিনিধি সভায় রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং সকল জুলাই শহীদের হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান।

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিতের দাবি ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের

  • নিয়াজ
  • প্রকাশ: ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪৩ বার পঠিত হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা প্রকাশ করেছে। তিনি বলেন, সেই প্রত্যাশা পূরণে এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে যে গণভোটের রায় এসেছে, তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা, সুশাসন এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে জুলাইয়ের চেতনার বাস্তব প্রতিফলন ঘটানো সম্ভব।

ডাঃ ইরান তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান, মানিকগঞ্জ জেলা সদস্য সচিব মো. আবদুল বাসেত, মহানগর যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মো. রাজু বেপারী, মহানগর সদস্য মো. শফিকুল ইসলাম, রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হাসান হাফিজ, শ্যামপুর থানার প্রতিনিধি জুয়েল মাহমুদ, যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক আরমান হোসেন, সদস্য দাউদ হোসাইন, সবুজবাগ থানার প্রতিনিধি আতিকুল ইসলাম এবং ছাত্রমিশনের মহানগর আহ্বায়ক রায়হান উদ্দিন সনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দফতর সম্পাদক মো. মিরাজ খান বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আন্দোলন আরও জোরদার করা হবে। তিনি মাসব্যাপী কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এআরএম জাফরুল্লাহ চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো স্বৈরশাসন স্থায়ী হতে পারে না। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান এবং “জান দেব, জুলাই দেব না” প্রতিপাদ্য সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে লেবার পার্টির প্রতিনিধি সভায় রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং সকল জুলাই শহীদের হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান।

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিতের দাবি ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের

প্রকাশ: ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬