দালালমুক্ত ঢাকা গড়ার আহ্বান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৮৭ বার পঠিত হয়েছে

ঢাকার নাগরিক সেবায় দীর্ঘদিনের ভোগান্তি, দালালনির্ভরতা ও প্রশাসনিক জটিলতা নিয়ে কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী নিলা ইসরাফিল। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি রাজধানীর সেবা ব্যবস্থাকে ‘জনদুর্ভোগের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, রাজধানীর সাধারণ মানুষ প্রতিদিন ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন, হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। সরকারি অফিসগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য ও অনিয়ম এখন অনেকটা স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিলা ইসরাফিলের মতে, ঢাকার মূল সংকট কেবল যানজট বা ভাঙা রাস্তা নয়; বরং সবচেয়ে বড় সমস্যা হলো নাগরিকদের আস্থা হারিয়ে ফেলা। সেবা নিতে গিয়ে মানুষকে বারবার ভোগান্তি পোহাতে হওয়ায় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কমে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যারা রাজধানীর দায়িত্ব নিতে চান কিংবা মেয়র হওয়ার স্বপ্ন দেখেন, তারা বাস্তবে এসব সমস্যার গভীরে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন কি না। তার ভাষ্য, নাগরিক সেবার বর্তমান কাঠামোতে পরিবর্তন না আনলে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়া সম্ভব নয়।

সমাধানের অংশ হিসেবে তিনি কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দালালমুক্ত সেবা ব্যবস্থা চালু, শতভাগ অনলাইন আবেদন ও ট্র্যাকিং সুবিধা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা নিশ্চিত করা, প্রতিটি ওয়ার্ডে অভিযোগ গ্রহণ কেন্দ্র স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল নজরদারির আওতায় আনা।

এছাড়া নগরবাসীর জন্য সরাসরি জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলার কথাও বলেন তিনি। তার দাবি, মানুষ এখন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়।

পোস্টের শেষদিকে নিলা ইসরাফিল জানান, তিনি প্রচলিত রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে একটি কার্যকর ও বাস্তবভিত্তিক পরিবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন। একই সঙ্গে নগরবাসীর মতামত ও পরামর্শও আহ্বান জানান তিনি।

দালালমুক্ত ঢাকা গড়ার আহ্বান

প্রকাশ: ১২:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬