ঈদের আগেই দেশে ফিরবেন মির্জা আব্বাস

রাজনীতি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস-এর বরাত দিয়ে জানা গেছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন অনেকটাই সুস্থ এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী, প্রয়োজনীয় থেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হলে আসন্ন ঈদুল আজহা-এর আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। পরিবার জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সঙ্গে কথা বলবেন এবং সকলের কাছে দোয়া কামনা করবেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। প্রাথমিকভাবে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।