ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক কোরআন শরিফ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

কোরআন মহলের দেখভালের দায়িত্বে রয়েছেন কালিমুল্লাহ। গণমাধ্যমকে তিনি জানান, বহু বছর আগে তাঁর বাবা কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দীর্ঘ ১০ বছরের পরিশ্রমে হাতে লিখে একটি পূর্ণাঙ্গ কোরআন শরিফ তৈরি করেছিলেন। সেই কোরআন শরিফের সংরক্ষণের দায়িত্ব এখন পালন করছেন তিনি।

কালিমুল্লাহ বলেন, ‘আমার বাবা বহু বছর আগে কোরআন শরিফ লিখেছিলেন। এখন আমি এখানে সেটির সংরক্ষণ ও দেখাশোনা করছি।’

কালিমুল্লাহ জানান, তাঁর বাবা যখন হাতে কোরআন শরিফ লেখার সিদ্ধান্ত নেন, তখন প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধা খুব একটা ছিল না। তবু কাজটি সম্পন্ন করতে তিনি বিশেষভাবে বেলজিয়াম থেকে কাগজ আনান। কিন্তু সেই কাগজের আকার ছিল ছোট। তাই চারটি কাগজ জোড়া দিয়ে একটি বড় পৃষ্ঠা তৈরি করা হয়। এরপর সেই পৃষ্ঠায় শুরু হয় পবিত্র কোরআন লিপিবদ্ধ করার কাজ।

দীর্ঘ এই কর্মযজ্ঞে তাঁর বাবার কয়েকজন বন্ধুও সহযোগিতা করেছিলেন। কালিমুল্লাহ আরও জানান, জাফরান, মৃগনাভি, জমজমের পানি ও গোলাপজল মিশিয়ে বিশেষ কালি তৈরি করা হয়েছিল। সেই কালি দিয়েই হাতে লেখা হয়েছিল পবিত্র কোরআন।

কোরআন মহলে বর্তমানে এক লাখের বেশি কোরআন শরিফের কপি রয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ও পুরোনো নানা কপি। তবে এই স্থাপনার কাজ শুধু কোরআন শরিফ জমা করে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। যেসব কোরআন শরিফের পৃষ্ঠা ছিঁড়ে গেছে কিংবা অতিরিক্ত ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে, সেগুলোও যত্নের সঙ্গে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

কালিমুল্লাহ জানান, অনেক মানুষ ছেঁড়া বা জীর্ণ কোরআন শরিফকে ব্যবহারের অনুপযোগী মনে করে পানিতে ভাসিয়ে দেন কিংবা মাটিতে দাফন করেন। কোরআন মহলে সেসব কোরআনের কপি সংগ্রহ করে নতুন করে বাঁধাই করা হয়। এরপর সেগুলো যথাসম্ভব ভালো অবস্থায় সংরক্ষণ করা হয়।

কালিমুল্লাহর ভাষ্যমতে, দূর-দূরান্ত থেকে বহু মানুষ কোরআন মহল দেখতে আসেন। পবিত্র কোরআনের এত বিপুল সংগ্রহ এক জায়গায় দেখে তাঁরা মুগ্ধ হন।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কোরআন মহল দেখতে এসেছিলেন এক দর্শনার্থী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এখানে পৌঁছানোর পর মন একধরনের প্রশান্তিতে ভরে যায়। দুনিয়াবি নানা দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি পাওয়া যায়। জায়গাটিতে এলে মনে এক গভীর শান্তি অনুভূত হয়।

গুজরানওয়ালার আরেক বাসিন্দা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘এখানে কোরআন মহল রয়েছে, বিষয়টি জানার পর দুই দিন আগেই আমি দেখতে এসেছি। এখানে এসে মানসিক ও আত্মিক প্রশান্তি অনুভব করেছি। আমি সবাইকে বলব, দুনিয়াবি ব্যস্ততা কিছুক্ষণের জন্য পাশে রেখে এখানে আসুন। পবিত্র কোরআনের এই সংগ্রহ দেখুন এবং প্রশান্তি অনুভব করুন।’

পবিত্র কোরআনের পাণ্ডুলিপি ও জীর্ণ কপিগুলো যত্নের সঙ্গে সংরক্ষণ করাও যে ভালোবাসারই প্রকাশ, গুজরানওয়ালার কোরআন মহল যেন তারই এক অনন্য উদাহরণ।

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে

মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ এবং পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন।

কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ

দায়িত্ববোধ মানুষের ব্যক্তিত্বের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় গুণ। দায়িত্বসচেতন মানুষ সব জায়গায় সমাদৃত হন, পক্ষান্তরে ফাঁকিবাজ ও অসচেতন লোকদের কেউ পছন্দ করে না।

আজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জনপ্রিয় টার্গেট

যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক কোরআন শরিফ

প্রকাশ: ০৭:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬