০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার তেল খাতের ১২ বিলিয়ন ডলার হস্তগত করেছে যুক্তরাষ্ট্র

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

প্রতিবেদনটি গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির আর্থিক সম্পদ ও প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত রাজস্বের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সবচেয়ে বিস্তারিত চিত্র তুলে ধরেছে।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নিজেদের অনুগত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে। একই সঙ্গে দেশটির তেলশিল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ওই সরকারকে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে কেপিএমজির প্রতিবেদনটি তৈরি করা হয়। নির্বাচনের আগে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ভেনেজুয়েলা বিষয়ে ওয়াশিংটনের নীতিতে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেছিলেন। উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় আগামী জানুয়ারি থেকে এ বিষয়ে তদারকির আরও বেশি ক্ষমতা পাবেন তাঁরা।

কেপিএমজি মার্কিন সরকারের পক্ষে প্রতিবেদনটি তৈরি করে। এতে ‘ভেনেজুয়েলা কাস্টডি অ্যাকাউন্ট’ নামে একটি হিসাবের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার রপ্তানি আয় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) এই হিসাব চালু করে। শুরুতে কাতারে হিসাবটি পরিচালিত হলেও জানুয়ারির শেষ দিকে তা নিউইয়র্কের সিটিব্যাংকে স্থানান্তর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৩ জানুয়ারি, অর্থাৎ মার্কিন সামরিক হস্তক্ষেপের দিন থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ওই হিসাবে মোট ১২ দশমিক ২৬ বিলিয়ন ডলার জমা পড়ে। জমা হওয়া অর্থের সিংহভাগই পাওয়ার পরপর ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর হিসাবটিতে প্রায় ১৭০ মিলিয়ন ডলার অবশিষ্ট ছিল। একই সময়ে হিসাবটি থেকে প্রায় ১২ মিলিয়ন ডলার সুদও আয় হয়।

অর্থ ছাড়ের দ্রুত প্রক্রিয়ার বিবরণ দিয়ে প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের আগের দাবির কিছুটা সত্যতা পাওয়া যায়। তাঁদের দাবি ছিল, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল থেকে অর্জিত অর্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কেবল তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করছে।

প্রক্রিয়াটি ছিল এমন, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হিসাব থেকে অর্থ ছাড়ের আবেদন করত। এরপর মার্কিন কর্মকর্তারা আবেদনগুলো আর্থিক স্বচ্ছতা ও সততার নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না, তা যাচাই করে অর্থ ছাড় করতেন।

তবে কেপিএমজির প্রতিবেদনটি একই সঙ্গে দেখিয়েছে, অর্থ ছাড়ের সময় নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ বিক্রির অর্থ কারা পাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হাতেই ছিল। অথচ ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, দেশটির প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি বছর ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত রাজস্বের জমার ওপর যুক্তরাষ্ট্র সরকার তত্ত্বাবধানমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’ এতে আরও বলা হয়েছে, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুমোদন বাধ্যতামূলক।

তবে প্রতিবেদনটিতে ভেনেজুয়েলার রপ্তানি আয়ের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসেনি। দেশটির সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারকদের মধ্যে দুটি প্রতিষ্ঠান, মার্কিন তেল কোম্পানি শেভরন এবং স্থানীয় উৎপাদক নাবেপ, তাদের উত্তোলিত তেলের অন্তত একটি অংশ বিক্রির ক্ষেত্রে ভিন্ন আর্থিক ব্যবস্থা ব্যবহার করে। অন্যদিকে, ভেনেজুয়েলার বিপুল পরিমাণ সোনা এখনো অনানুষ্ঠানিক আর্থিক চ্যানেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে।

গত মাসে নাবেপ যুক্তরাষ্ট্রে তেল পাঠানো শুরু করে। একটি চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি মার্কিন সরকারকে তাদের ৩৫ শতাংশ শেয়ার এবং উৎপাদিত তেলের ২০ শতাংশ দেবে। এ ক্ষেত্রে বাজারদরের চেয়ে কম দামে তেল সরবরাহ করা হবে।

এই অর্থের পরিমাণ ভেনেজুয়েলায় বৈদেশিক মুদ্রার প্রবাহ নিয়ে স্বাধীনভাবে করা বিভিন্ন হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটির আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান সিনতেসিস ফিনানসিয়েরা অনুমান করেছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে বৈদেশিক মুদ্রার নিলামে ভেনেজুয়েলা সরকার ১২ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এ ছাড়া ভেনেজুয়েলা সরকারের বৈদেশিক দেনা পরিশোধের জন্য ওই হিসাব থেকে প্রায় ১৩০ মিলিয়ন ডলার পাঠিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এসব দেনার বেশির ভাগই ছিল অন্যান্য দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে।

তবে ভেনেজুয়েলার বৈদেশিক মুদ্রার নিলাম থেকে শেষ পর্যন্ত কারা লাভবান হয়েছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। দ্য নিউইয়র্ক টাইমসের আগের অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিলামে বরাদ্দ হওয়া ডলারের বড় অংশই ভেনেজুয়েলার অল্পসংখ্যক কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ভোগ্যপণ্য উৎপাদনকারী করপোরেশনের হাতে যায়। অন্যদিকে, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পেতে হিমশিম খাচ্ছে দেশটির অনেক ছোট প্রতিষ্ঠান।

আপনি এখনো দায়িত্বে কেন, পদত্যাগ করুন—হেগসেথকে সিনেটর এল–সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। ইরান যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার তিনি এ দাবি জানান। একই সঙ্গে যুদ্ধটিকে ‘অবৈধ, অনৈতিক ও নীতিবিবর্জিত’ উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তিনি।

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে, আদালতের অনুমতি

বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন ফ্লোরিডার একটি ফেডারেল আদালতের বিচারক। মামলাটি খারিজের জন্য বিবিসি আবেদন জানালেও স্থানীয় সময় মঙ্গলবার বিচারক এ আবেদন নাকচ করে দেন। তবে ১০ বিলিয়ন ডলারের এই মামলায় ফ্লোরিডার অন্যায্য…

হেগসেথের অভিশংসন ঠেকিয়ে দিল রিপাবলিকান শিবির

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে যুদ্ধ পরিচালনার অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তাঁর এই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন রিপাবলিকানরাই। একমাত্র ম্যাসি ছাড়া রিপাবলিকান শিবিরের আর কেউ এই প্রস্তাবে ভোট দেননি।

জনপ্রিয় টার্গেট

প্রিয়জন হাসপাতালে ভর্তি? হাসপাতালে রাত কাটাতে নিজের সঙ্গে রাখুন এসব স্ন্যাকস

ভেনেজুয়েলার তেল খাতের ১২ বিলিয়ন ডলার হস্তগত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬