ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম পাকিস্তানি হিসেবে মহাশূন্যে যাচ্ছেন জিশান আলী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) আজ মঙ্গলবার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় সকাল ৫টা ১৮ মিনিট) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

অভিযানে জিশান আলীর সঙ্গে থাকবেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাং হংবো থাকবেন অভিযানের কমান্ডার এবং উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবেন। এর আগে দুটি মহাকাশ অভিযানে অংশ নেওয়া তাং এবার তৃতীয়বারের মতো তিয়াংগং স্টেশনে যাচ্ছেন। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশে পাড়ি জমাবেন।

প্রায় এক সপ্তাহ মহাকাশ স্টেশনে অবস্থান করবেন আলী। এ সময় পাকিস্তান ও চীনের যৌথ গবেষণা কর্মসূচির আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন তিনি। তাঁর গবেষণার মধ্যে থাকবে জীবপ্রযুক্তিসংক্রান্ত চারটি পরীক্ষা, যেগুলো খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া ৩০০ টির বেশি প্রস্তাবের মধ্য থেকে পরীক্ষাগুলো নির্বাচন করেছে চীনা প্রতিষ্ঠানগুলো।

অভিযানের প্রস্তুতি হিসেবে আলীকে মহাকাশযান পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষার নির্দেশনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁর জন্য চীনা ও ইংরেজি ভাষায় পরিচালনাসংক্রান্ত নির্দেশিকা এবং হালাল খাবারের ব্যবস্থাও করেছে চীনের অ্যাস্ট্রোনট সেন্টার।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও চীনের মধ্যে নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণসংক্রান্ত চুক্তি হয়। তিন ধাপের বাছাই শেষে জিশান আলী ও খুররম দাউদকে নির্বাচিত করা হয়। আলী চূড়ান্তভাবে অভিযানের জন্য মনোনীত হলেও বিকল্প নভোচারী হিসেবে থাকবেন দাউদ।

এই অভিযানের মধ্য দিয়ে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে প্রথমবারের মতো বিদেশি নভোচারী অংশ নেবেন। মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তান-চীন সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। ওই সময় দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ১৩ শতাংশ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে উঠে…

পাকিস্তানে জাতীয় গ্রিডকে টেক্কা দিল সৌরবিদ্যুৎ, চলছে এয়ারকুলার-টেক্সটাইল মিলও

দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ পাকিস্তানে গত কয়েক বছরে ঘটে গেছে এক অভূতপূর্ব ও নীরব বিপ্লব। সরকারি নীতিনির্ধারক ও জাতীয় বিদ্যুৎ গ্রিডের হিসাব-নিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় শিল্পোদ্যোক্তারা দল বেঁধে ঝুঁকেছেন সৌরবিদ্যুতের দিকে…

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

প্রথম পাকিস্তানি হিসেবে মহাশূন্যে যাচ্ছেন জিশান আলী

প্রকাশ: ০৩:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬