ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি–পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই সম্মেলনে বিভিন্ন অঞ্চলে প্রভাববলয় নির্ধারণ করা হয়েছিল এবং যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল। ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সমঝোতার প্রতীক হিসেবেও ইয়াল্টা সম্মেলন পরিচিত। এ কারণে ইউরোপ ও এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, বৃহৎ সামরিক শক্তিগুলো নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে গিয়ে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে।

এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের অংশীদার ও চেয়ারম্যান জর্জ চেন বলেন, সি-র এই বার্তা বৈশ্বিক দক্ষিণের অনেক দেশের কাছে গ্রহণযোগ্যতা পাবে। পাশাপাশি ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে চীনের নিজস্ব প্রযুক্তি উন্নয়ন কৌশলকে তুলে ধরার প্রচেষ্টাও জোরদার হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এদিকে, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ এবং সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের বিষয়টি দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে। তবে অধিকাংশ বিশ্লেষকের ধারণা, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকবে। বৃহস্পতিবার শেনজেনে বৈঠকের পর আগামী ডিসেম্বরে মিয়ামিতে জি-২০ সম্মেলনে ট্রাম্প ও সি-র চলতি বছরের চতুর্থ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সি-র পর বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেন রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়কসেতু ধ্বংস করেছে। রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধে এটি মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

পুতিন পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ আখ্যা দিয়ে বলেন, ইউরোপ ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে এবং রাশিয়াকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, অর্থনৈতিক আধিপত্য ও কার্যত জবরদস্তি করার প্রচলিত কৌশলগুলো কার্যকারিতা হারিয়েছে। নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ কিছুটা বাধা তৈরি করতে পারলেও কোনো দেশের প্রবৃদ্ধি থামাতে বা প্রতিযোগী দেশের অর্থনীতি ধ্বংস করতে পারে না।

এদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। মঙ্গলবার তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ জানিয়েছে।

পুতিন বর্তমান বিশ্বকে ‘অস্থির’ হিসেবে বর্ণনা করে বলেন, বৈশ্বিক অর্থনীতি ক্রমেই বিভক্ত হচ্ছে এবং সামরিক-রাজনৈতিক ঝুঁকি বাড়ছে। তবে দেশগুলোর মধ্যে মতবিরোধ আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব। তিনি বলেন, ‘এ কারণেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে আমি বড় ধরনের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা দেখছি।’

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো যাবে না: সি

ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ বৃহস্পতিবার তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করে। তবে বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেননি তিনি। তা সত্ত্বেও সির বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান সরকার।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের গাড়িতে আগুন, ৩০ পোশাক কারখানা ছুটি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি–পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার

প্রকাশ: ১২:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬