ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

গত ১৭ নভেম্বর প্রকাশিত ‘এনভিডিয়া: মোর চায়না’ শীর্ষক এক প্রতিবেদনে এসব প্রশ্ন তুলেছে মাডি ওয়াটার্স। প্রতিবেদনটিতে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে তোলা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে পুরির সঙ্গে তাঁর স্ত্রী হিসেবে পরিচিত সেনলি চেনের উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

চলতি বছরের জুনে দায়িত্ব ছাড়ার আগে টানা ২১ বছর এনভিডিয়ার বিশ্বব্যাপী বিক্রয় ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন জে পুরি। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসের পর করপোরেট কাঠামোয় তাঁর অবস্থান ছিল তৃতীয়। দায়িত্ব ছাড়লেও তিনি এখনো এনভিডিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। গত ১৭ জুন তাঁর হাতে ছিল এনভিডিয়ার ৩৬ লাখ ৬৫ হাজার ২২০টি শেয়ার, ১৬ নভেম্বর পর্যন্ত যার বাজারমূল্য প্রায় ৫৭ কোটি ডলার।

মাডি ওয়াটার্সের প্রতিবেদনে বলা হয়, সুপার মাইক্রোর সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রবৃদ্ধি কর্মকর্তা সেনলি চেনের সঙ্গে পুরির স্ত্রীর পরিচয়ের মিল রয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। চেন চলতি বছরের এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতে সুপার মাইক্রো ছাড়েন। বর্তমানে তিনি ক্রোনোস্কেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সুপার মাইক্রোর বিরুদ্ধে গত অক্টোবরে দায়ের করা একটি দেওয়ানি মামলায় সাবেক কর্মীদের বরাতে অভিযোগ করা হয়, চেন এনভিডিয়া থেকে জিপিইউ চিপ কেনার বিষয়টি তদারক করতেন এবং গ্রাহকদের মধ্যে এসব চিপ কীভাবে বিতরণ করা হবে, সে সিদ্ধান্তও নিতেন। অভিযোগে আরও বলা হয়, চীনে অবৈধভাবে সরিয়ে নেওয়া চিপের সিরিয়াল নম্বরসংক্রান্ত ই-মেইল পাঠানোর পর তিনি প্রতিষ্ঠানটি ছাড়েন। এমনকি কোরউইভের এক কর্মকর্তার হাতে চিপ তুলে দিয়ে চীনে পাঠানোর অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে সুপার মাইক্রোর সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে এনভিডিয়ার জিপিইউ সংযুক্ত প্রায় ২৫০ কোটি ডলারের সার্ভার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে পাচারের অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। অভিযুক্তদের একজন দোষ স্বীকার করেছেন, একজন নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অপরজন পলাতক রয়েছেন।

ট্রাম্প-পুতিন-সির ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হতে

কুড়াল নিয়ে এক আইরিশের হামলায় মার্কিন সামরিক বিমান ধ্বংস

মার্কিন ন্যাশনাল গার্ডের একটি সামরিক বিমান কেমিক্যাল ও কুড়াল দিয়ে কুপিয়ে ধ্বংসের অভিযোগ উঠেছে এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে। বিমানটি ছিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। যার মূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৫০ লাখ পাউন্ড)। এ ঘটনার পর ডাইথি ও’কোরেন (৪৮) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে…

ক্ষমা চেয়ে পরিবারের উদ্দেশে কী বললেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর পর অবশেষে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। ব্যক্তিগত জীবনের বিতর্কের কারণে প্রতিষ্ঠানের যে সংকট তৈরি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

ক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ

প্রকাশ: ০৫:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬