ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ট্রাম্প জানান—তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা সব সময় কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এসবের সবই বাজে কথা।’

ট্যাপ ড্যান্সার (Tap Dancer) হলেন এমন এক শ্রেণির নৃত্যশিল্পী, যাঁরা জুতার নিচে ধাতব পাত (মেটাল ট্যাপ) লাগিয়ে কাঠের বা শক্ত মেঝেতে পায়ের আঘাত ও ছন্দময় পদচারণার মাধ্যমে বিশেষ ধরনের সুর ও তাল তৈরি করেন।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান থাকা সত্ত্বেও তেলবাহী ট্যাংকারে হামলা অব্যাহত রেখেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রমের সম্ভাব্য প্রচেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ অতিক্রমের চেষ্টা করা ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। অবরোধ ভাঙার চেষ্টা করা যেকোনো জাহাজ লক্ষ্য করে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইসরায়েল এবং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান। যুদ্ধের অবসান ঘটাতে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর দুই দেশ আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে মতপার্থক্যের কারণে পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে। যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকলেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

গোলাগুলির পর ভাই, ভগ্নিপতিসহ মোস্ট ওয়ান্টেড মেক্সিকান মাদকসম্রাট গ্রেপ্তার

মেক্সিকোর কুখ্যাত মাদক পাচারকারী ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই মাদকসম্রাটকে গত শুক্রবার (২০ নভেম্বর) মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে বিশেষ অভিযানের

অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে তলব করলেন মার্কিন আদালত

খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে ফের সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

জনপ্রিয় টার্গেট

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি

প্রকাশ: ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬