ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

রাশিয়ার সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতার পথ খুঁজতে রাশিয়া প্রস্তুত। তবে এ ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না মস্কো।

গতকাল বৃহস্পতিবার বিবিসি রাশিয়া ডেস্কের এডিটর স্টিভ রোজেনবার্গের এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সমঝোতার পথ খুঁজব। আমার মনে হয়, এ ধরনের সমঝোতা করা পুরোপুরি সম্ভব।’ ইউক্রেন সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক বিরোধ নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, ‘সব পক্ষকেই মাটির বাস্তবতা বিবেচনায় নিতে হবে।’ তাঁর মতে, এই বিষয়টি শুধু মস্কোর জন্য নয়, আলোচনায় অংশ নেওয়া অন্য পক্ষগুলোর জন্যও সমানভাবে প্রযোজ্য।

পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া নিজেদের স্বার্থ বিসর্জন দেবে না। তবে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কো আলোচনা করতে প্রস্তুত। তিনি বলেন, ‘এই প্রক্রিয়ার অন্য অংশগ্রহণকারীদেরও শুধু মাটির বাস্তবতা মেনে নিতে হবে এবং প্রয়োজনীয় সমঝোতায় আসতে হবে।’

চুক্তিতে পৌঁছানোর পথে কোনো ‘অতিক্রম করা অসম্ভব’ বাধা দেখছেন না বলেও জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা মস্কোর নেই। তাঁর দাবি, এখন যুদ্ধ বন্ধ হওয়া মূলত কিয়েভের সমঝোতায় আসার আগ্রহের ওপর নির্ভর করছে। পুতিন বলেন, ‘এই সংঘাত চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে এখন প্রশ্নটি মূলত আমাদের নিয়ে নয়। প্রশ্নটি ইউক্রেনের পক্ষকে নিয়ে।’

পুতিনের দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে প্রস্তাবিত একটি সমঝোতা রাশিয়া ইতিমধ্যে মেনে নিয়েছে। তবে দনবাস অঞ্চলের অবশিষ্ট ১০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে কিয়েভ কতটা দৃঢ়প্রতিজ্ঞ, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, ‘এটি সেই শাসকগোষ্ঠীর বিষয়ও, যারা অভ্যুত্থানের পর ক্ষমতায় এসেছিল। তবে আমরা এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে প্রস্তুত।’

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া নিয়ে কী ফাঁস করল ডয়চে ব্যাংক

জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়চে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হয়েছে। এসব নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারাগারে আত্মহত্যা করা যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যাংকটির আর্থিক লেনদেনের নতুন তথ্য উঠে এসেছে।

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনা

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে এক মার্কিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। ১০ নভেম্বর গ্লস্টার শহরের কাছ…

সংখ্যালঘু হয়ে পড়ার শঙ্কায় শ্বেতাঙ্গ ব্রিটিশরা, প্রচুর সন্তান নেওয়ার পরামর্শ জনসংখ্যাবিদের

যুক্তরাজ্যে বর্তমান জন্মহার ও অভিবাসনের প্রবণতা অব্যাহত থাকলে ২০৬০-এর দশকের শুরুর দিকে শ্বেতাঙ্গ ব্রিটিশরা দেশটিতে সংখ্যালঘু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনসংখ্যাবিদ পল মরল্যান্ড। তাঁর মতে, জনসংখ্যার এই পরিবর্তনের পাশাপাশি কম জন্মহার দেশটির অর্থনীতি, শ্রমবাজার ও সামাজিক কাঠামোর ওপর…

জনপ্রিয় টার্গেট

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির

ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিন

প্রকাশ: ১২:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬