আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

‘অপারেশন কিলসুইচ’ নামে পরিচালিত অভিযানে স্পেন, গ্রিস, রোমানিয়া ও যুক্তরাজ্যের আটটি স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে চক্রটির পাঁচটি কেন্দ্রীয় সার্ভার ও ডার্ক ওয়েবে থাকা তাদের তথ্য ফাঁসের ওয়েবসাইট। এসব অভিযানে অন্তত ১১০ টেরাবাইট চুরি করা তথ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কর্তৃপক্ষ।

ইউরোপোল জানিয়েছে, কিলসেকের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় এক হাজার সাইবার হামলার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫০০টি হামলা সফল হয়েছিল বলে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে। তবে জব্দ করা তথ্য বিশ্লেষণের পর এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

তদন্তকারীরা ১৬ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে কিলসেকের প্রশাসক ও মূল পরিচালনাকারী হিসেবে শনাক্ত করেছেন। স্পেনের পুলিশ জানিয়েছে, দেশটির আলিকান্তে প্রদেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির আরও এক সন্দেহভাজন ডেভেলপার গত আগস্টে ১৮ বছরে পা দিয়েছেন। অভিযোগের কিছু ঘটনা ঘটার সময় তিনিও অপ্রাপ্তবয়স্ক ছিলেন।

তদন্তে একজন মধ্যস্থতাকারী ও একজন সহযোগী সদস্যেরও সন্ধান পাওয়া গেছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

২০২৪ সাল থেকে কিলসেক ‘র‍্যানসমওয়্যার আ সার্ভিস’ মডেলে কার্যক্রম চালিয়ে আসছিল। সফটওয়্যারের দুর্বলতা ও অনিরাপদ প্রবেশপথ, বিশেষ করে ক্লাউড স্টোরেজের দুর্বলতা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে ঢুকে সংবেদনশীল তথ্য চুরি করত তারা।

পরে ডার্ক ওয়েবের ওয়েবসাইটে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশের হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করা হতো। তদন্তকারীদের মতে, কোনো কোনো ঘটনায় চক্রটি উল্লেখযোগ্য অঙ্কের অর্থও আদায় করেছে।

তদন্তকারীরা দেখতে পেয়েছেন, কিলসেক র‍্যানসমওয়্যার অবকাঠামো তৈরি ও পরিচালনা এবং সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করত। সাইবার অপরাধীরা এআই প্রযুক্তি ব্যবহার করে হামলার সক্ষমতা বাড়াচ্ছে—এ নিয়ে উদ্বেগের মধ্যেই এই তথ্য সামনে এসেছে।

অভিযানে ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অংশ নেয়। ইউরোপোল ও ইউরোজাস্ট তদন্ত সমন্বয়ে সহায়তা করেছে। জব্দ করা ডিভাইস ও তথ্য বিশ্লেষণের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিসহ অপরাধলব্ধ অর্থের গতিপথ অনুসরণ করছেন তদন্তকারীরা।

তবে গ্রেপ্তার ব্যক্তিরা এখনো দোষী সাব্যস্ত হননি। তদন্তও চলছে।

ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।

শিক্ষার মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং শিক্ষক-সংকট দূরীকরণের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় দেশটির ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান ব্যাহত হয়েছে এবং অন্তত চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা…

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়।

জনপ্রিয় টার্গেট

জীবন নিয়ে জটিলভাবে ভাবার দরকার নেই, প্রতি মুহূর্তে বাঁচো, নিজের ভালোটা দেখো

আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান

প্রকাশ: ১২:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬