১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

রয়টার্সের খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষা শেষে নিশ্চিত জানা গেছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও সেই চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তাঁর আইনজীবী দল ও স্ত্রীকে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

প্রস্তাবিত ১০ বিলিয়ন ডলারের মার্কিন আর্থিক সহায়তা তহবিল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার মধ্যেই সৌদি আরবের কাছ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন সুবিধা পেল পাকিস্তান। একই সঙ্গে চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ ৪ বিলিয়ন ডলার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

করুণগাথায় পরিণত হলো স্বর্ণপদকজয়ী পাকিস্তানি তরুণীর হার্ভার্ডের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিলেন পাকিস্তানের ২৪ বছর বয়সী তরুণী লাইবা ইজাজ। সেই স্বপ্ন পূরণে মেয়ের পাশে দাঁড়াতে নিজের জমি ও পরিবারের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন তাঁর বাবা রানা মুহাম্মদ ইজাজ।

পাকিস্তানে বসে মার্কিন ডাক বিভাগের ১২৬ মিলিয়ন ডলারের ক্ষতি, গ্রেপ্তার অভিযুক্ত

পাকিস্তানে বসে অনলাইনে ডাকমাশুলের জাল লেবেল বিক্রি করে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের (ইউএসপিএস) ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

জনপ্রিয় টার্গেট

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

প্রকাশ: ১২:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬