ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

ওই কর্মকর্তাদের মতে, সৌদি কর্মকর্তারা মনে করছেন, হুতিদের সঙ্গে আলোচনায় বসার আগে ইয়েমেনে সৌদি সমর্থিত মিত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে সামরিক অভিযান আরও ছয় মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।

ইরানকে কেন্দ্র করে চলমান বৃহত্তর যুদ্ধের মধ্যে ইয়েমেন এখন সবচেয়ে সক্রিয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে তেলবহির্ভূত খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার সৌদি প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে।

সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্রও পশ্চিমা কর্মকর্তাদের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তিনটি সূত্রের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান বৃহত্তর যুদ্ধের অবসানে কোনো চুক্তি হলে ইয়েমেনের সংঘাতও কমে আসতে পারে।

সূত্রটি জানিয়েছে, সৌদি আরব মনে করছে, ইয়েমেনে তাদের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণাত্মক সহায়তা পাওয়া গেলে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত এ ধরনের সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে সৌদি সমর্থিত বাহিনী কয়েক সপ্তাহের মধ্যেই কাঙ্ক্ষিত সামরিক সাফল্য অর্জন করতে পারে বলে মনে করছে রিয়াদ।

পশ্চিমা কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী সৌদি কর্মকর্তাদের এসব অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

যুদ্ধক্ষেত্রে সৌদি সমর্থিত বাহিনীর বিপর্যয়

২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে সৌদি আরব। হুতিরা রাজধানী সানা এবং দেশের বড় অংশ দখল করে নেওয়ার পর ইয়েমেনের সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে আরব দেশগুলোর একটি জোটের নেতৃত্ব দিয়ে সামরিক অভিযান শুরু করে রিয়াদ। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা চলতি বছরের গ্রীষ্মকাল পর্যন্ত বহাল ছিল।

তবে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি দখল করে নেয় হুতিরা। এ ছাড়া ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত তাইজ শহর চারদিক থেকে ঘিরে ফেলে তারা।

গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে বাব আল-মানদেব প্রণালির আশপাশের কিছু এলাকা পুনর্দখল করে। তবে গত সপ্তাহের শেষ দিকে এডেনকে রক্ষার জন্য সেখান থেকে পিছু হটে তারা। সৌদি সমর্থিত বাহিনীর জন্য এটিকে বড় ধরনের সামরিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

পশ্চিমা কর্মকর্তাদের একজন জানিয়েছেন, সৌদি ও ইয়েমেনি বাহিনী এখন নতুন করে নিজেদের সংগঠিত করছে। হুতিদের অগ্রযাত্রা ঠেকিয়ে এডেন রক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে সামরিক অভিযান সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে তারা। ওই অঞ্চলগুলোতে সৌদি সমর্থিত বাহিনী কিছু অগ্রগতি অর্জন করেছে অথবা নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

সোমবার সৌদি আরব ঘোষণা দিয়েছে, দেশটির নেতৃত্বাধীন সামরিক জোটের দায়িত্বে থাকা কমান্ডারকে পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া পরিকল্পনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির তথ্য অনুযায়ী, ইয়েমেনের সরকারও তাদের সামরিক নেতৃত্বে রদবদল আনতে যাচ্ছে।

সৌদি ভূখণ্ডে হামলায় বাড়ছে যুদ্ধের প্রভাব

হুতিদের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাতকে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছিল সৌদি আরব। দেশটির অবস্থান ছিল, তারা ইয়েমেনের মিত্র বাহিনীকে সহায়তা করছে এবং সীমান্তপারের হামলা থেকে নিজেদের রক্ষা করছে। তবে তারা সরাসরি যুদ্ধের পূর্ণাঙ্গ পক্ষ নয়।

কিন্তু সৌদি শহরগুলোতে একের পর এক বড় ধরনের হামলার কারণে এই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে দেশটির গণমাধ্যম থেকে শুরু করে মসজিদ পর্যন্ত বিভিন্ন জায়গায় যুদ্ধ নিয়ে জনসমক্ষে আলোচনা ও বক্তব্য বাড়ছে।

গত সপ্তাহে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদে অবস্থিত সুউচ্চ প্রধান কার্যালয়ে হুতিদের হামলায় ভবনটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় ভবনটিতে বিশাল গর্ত তৈরি হয়। এ ছাড়া রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে অক্টোবর থেকে অধিকাংশ ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

এসব হামলার প্রভাব পড়েছে সৌদি আরবের আন্তর্জাতিক আয়োজনগুলোতেও। দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) বাতিল অথবা স্থগিত করতে হয়েছে। একইভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজনের কথা থাকা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এশিয়ান কাপও পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে একই বছরের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছে।

গত মাস থেকে সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার আগে নিয়মিত সতর্কবার্তা জারি করছে এবং হামলার পরপরই বিস্তারিত বিবৃতি প্রকাশ করছে। এর আগে এ ধরনের হামলার বিষয়ে তুলনামূলকভাবে সীমিত তথ্য প্রকাশ করত দেশটির কর্তৃপক্ষ।

তবে হামলার পর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে। সৌদি আইনে এ ধরনের ছবি ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তা সত্ত্বেও হামলার দুই দিন পর রিয়াদের ডেপুটি গভর্নর ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার পরিদর্শন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমেও ভবনটির ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করা হয়।

সৌদির মসজিদের খুতবাতেও গুরুত্ব পাচ্ছে যুদ্ধ

যুদ্ধ নিয়ে সৌদি আরবের জনসমক্ষে প্রচার-প্রচারণা এখন মসজিদগুলোতেও বিস্তৃত হয়েছে। দেশটির সরকার মসজিদের খুতবার বিষয়বস্তু নির্ধারণে প্রভাব রাখে। সাধারণত এসব খুতবায় বিয়ে, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তবে গত সপ্তাহের শুক্রবার রিয়াদের অন্যতম বড় একটি মসজিদে পুরো জুমার খুতবাজুড়েই হুতিদের সঙ্গে চলমান সংঘাতের বিষয়টি প্রাধান্য পায়। এ সময় ইমাম যোদ্ধাদের জন্য ‘বিজয় অথবা শাহাদাত’ কামনা করেন। পাশাপাশি সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থানরত সেনাদের জন্য বিশেষ দোয়া করেন তিনি। খুতবায় ইমাম বলেন, ‘হে আল্লাহ, তাদের লক্ষ্য সঠিক করে দিন, তাদের পা দৃঢ় রাখুন এবং যারা তাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে তাদের বিজয় দান করুন।’

ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেটলাররা

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক বৃদ্ধাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেটলাররা। গত সোমবার রাতে জেরিকো শহরের কাছে আল-দুয়ুক আল-তাহতা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ফিলিস্তিনিদের মতে, সোমবার রাতে গ্রামটিতে ইসরায়েলি সেটলারদের হয়রানির জেরে উত্তেজনা ছড়ায়।

নেসেটে স্পিকার হারিয়ে আরও চাপে নেতানিয়াহু, প্রধানমন্ত্রিত্বের পথ মসৃণ নয় বিরোধীদের

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পার্লামেন্টে বিরোধী জোটের প্রার্থী মাতান কাহানা স্পিকার নির্বাচিত হওয়ায় আইন প্রণয়ন ও পার্লামেন্টারি কার্যক্রমের ওপর বিরোধীদের নিয়ন্ত্রণ

জনপ্রিয় টার্গেট

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির

প্রকাশ: ০১:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬