ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিস ডিক্লারেশন’ দিলেন ট্রাম্প–সি–পুতিন, জাতিসংঘ সংস্কার ও পারমাণবিক ঝুঁকি কমানোর অঙ্গীকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

লন্ডন থেকে প্রকাশিত আল আরব আল–জাদিদ বা দ্য নিউ আরবের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছর এবং ইরানকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সামরিক তৎপরতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও রাশিয়ার ক্রেমলিন প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশের রাষ্ট্রপ্রধান বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একই সঙ্গে তাঁরা কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছেন। তবে বিবৃতি প্রকাশের সময় পর্যন্ত হোয়াইট হাউস এটি প্রকাশ করেনি।

রাশিয়ার ইউক্রেন অভিযান অব্যাহত থাকা, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে চীনের ক্রমবর্ধমান তৎপরতার মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আঞ্চলিক সংকটের সমাধানে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে তিন দেশের অভিন্ন দায়িত্বও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেনঝেনের কিলিন ভিলায় একটি বড়, গাঢ় রঙের গোলাকার টেবিলের চারপাশে বসে আলোচনা করেন তিন নেতা। টেবিলের মাঝখানে ছিল গোলাপি ফুলের সাজসজ্জা। রুদ্ধদ্বার এই বৈঠক চলে এক ঘণ্টা ২০ মিনিট। বৈঠকের শুরুতে তিন নেতা পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁরা ইতিহাস সৃষ্টি করছেন। অন্যদিকে পুতিন বলেন, তিন নেতা কূটনীতির ইতিহাসে নতুন একটি অধ্যায় রচনা করেছেন।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, বিশ্বশান্তি রক্ষার বিষয়ে তিন দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের বিচারিক এখতিয়ারের অপব্যবহার না করার বিষয়ে একমত হয়েছেন তিন নেতা। বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের বিচারিক এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয়।’

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘ইটের পর ইট খুলে’ ভেঙে ফেলার অঙ্গীকার করেছে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের ভোগ করা কূটনৈতিক দায়মুক্তির প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিন নেতা স্বীকার করেছেন। পাশাপাশি জাতিসংঘের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারেও তিন দেশ অঙ্গীকারবদ্ধ হয়েছে।

বৈঠকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পুতিন জানান, এ দুটি বিষয় নিয়ে তিন নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেন ও ইরানের সংঘাতের কারণে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে অস্থির হয়ে পড়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশ পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে জ্বালানির স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

ট্রাম্প, সি চিনপিং ও পুতিনের এই সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের তিন প্রভাবশালী নেতা নিজেদের প্রভাববলয় অনুযায়ী বিশ্বকে ভাগ করে নেওয়ার চেষ্টা করতে পারেন। বিশেষ করে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কিয়েভ কিংবা ইউরোপীয় দেশগুলোর মতামত উপেক্ষা করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমালোচকেরা।

ত্রিপক্ষীয় সম্মেলনের আগে বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিন পৃথক বৈঠকে বসেন। ২০২৫ সালের আগস্টের পর এটিই ছিল তাঁদের প্রথম সরাসরি বৈঠক। ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। জবাবে পুতিন ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

এরপর ট্রাম্প ও সি চিনপিং একান্ত বৈঠক করেন। চলতি বছরে এটি ছিল তাঁদের তৃতীয় দ্বিপক্ষীয় বৈঠক। এ সময় ট্রাম্প দুই দেশের সম্পর্ককে ‘খুবই বিশেষ সম্পর্ক’ হিসেবে উল্লেখ করেন। এর আগে বুধবার পুতিন ও সি চিনপিং বৈঠক করেন। চীনা প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এটি ছিল তাঁদের ৫০তম বৈঠক। পুতিনের বয়স ৭৪ বছর এবং সি চিনপিংয়ের বয়স ৭৩ বছর।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনীতির জোট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পাশাপাশি এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি নিয়ে এর আগে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছিল। প্রথমদিকে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছিল, ইউক্রেন যুদ্ধ বৈঠকের আলোচনায় থাকবে না। পরে ট্রাম্প জানান, যুদ্ধটি আলোচনার অন্যতম বিষয় হবে। অন্যদিকে সি চিনপিং মনে করেন, ইউক্রেন সংঘাত সমাধান করা চীনের দায়িত্ব নয়।

বৈঠকের আয়োজন ও এর দৃশ্যমান রাজনৈতিক প্রভাব নিয়ে সমালোচকেরা সতর্ক করে বলেছিলেন, এটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিব্রতকর হলেও সি চিনপিং ও পুতিনের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের লাইল মরিস বলেন, ‘এই বৈঠক পুতিনকে ইউক্রেনে তাঁর আগ্রাসী যুদ্ধকে বৈধতা দেওয়ার একটি মঞ্চ তৈরি করে দিয়েছে। অথচ এর জন্য তাঁকে দৃশ্যত তেমন কোনো পরিণতির মুখোমুখি হতে হচ্ছে না।’

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার বলেন, ‘সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে সস্তা বেহালার মতো বাজাচ্ছেন।’

বৈঠকের আলোচ্যসূচিতে ইরান যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টিও রেখেছিল ওয়াশিংটন। গত ফেব্রুয়ারিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান একটি দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে তিন দেশের আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে আগে তাদের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে হবে। এরপরই কেবল নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় বসবে বেইজিং।

ত্রিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন দেশ সংলাপে অংশ নেবে।’

শেনঝেনে সম্মেলনে তিন নেতার আগমন ঘিরেও কূটনৈতিক প্রথার বাইরে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে। য়েক দশকের কূটনৈতিক রীতি ভেঙে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং নিজে বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানান। এ সময় দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গন করেন।

এরপর লালগালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উচ্ছ্বসিত শিশুরা উপস্থিত ছিল। পাশাপাশি বিমানবাহিনীর পক্ষ থেকে আকাশে উড়োজাহাজ প্রদর্শনীর আয়োজন করা হয়। মতপার্থক্য থাকা সত্ত্বেও বৃহস্পতিবার এপেক সম্মেলনের আনুষ্ঠানিক ‘ফ্যামিলি ফটো’ বা পারিবারিক ছবিতে অংশ নেন তিন নেতা। ছবিতে পুতিনসহ তাঁদের বিশেষ নকশার স্কার্ফ পরা অবস্থায় দেখা যায়।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আদালতে যেভাবে প্রমাণ হলো

আন্তর্জাতিক আইনে গণহত্যা বা জেনোসাইড প্রমাণ করা অত্যন্ত জটিল ও কঠিন কাজ হিসেবে বিবেচিত। চলুন জানার চেষ্টা করি, অত্যন্ত স্পর্শকাতর ও কঠিন এই আইনি প্রক্রিয়া অতিক্রম করে মিয়ানমারের বিরুদ্ধে কীভাবে গণহত্যার অপরাধ প্রমাণিত হলো…

সাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানের

চলতি বছরের প্রথম সাত মাসে ৩১ টনের বেশি মূল্যবান জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান। এ থেকে দেশটির আয় হয়েছে ৪৮ মিলিয়ন ডলারের বেশি। দেশটির হেরাত প্রাদেশিক সরকারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলে মসজিদে আগুন, নেতানিয়াহুকে দায়ী করলেন বিরোধীরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের আল-দাহি গ্রামে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা এ হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন।

জনপ্রিয় টার্গেট

রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: যা বলছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়

‘পিস ডিক্লারেশন’ দিলেন ট্রাম্প–সি–পুতিন, জাতিসংঘ সংস্কার ও পারমাণবিক ঝুঁকি কমানোর অঙ্গীকার

প্রকাশ: ১০:২৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬