০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্র তৈরিতে জনমতের চাপ বাড়লেও এখনো পশ্চিমাদের সঙ্গে চুক্তি চায় ইরান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

গত সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা সীমিত করা হলেও এনপিটি চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি বহাল রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে স্বাভাবিক পরিস্থিতিতে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।

ইসরায়েলকে ইঙ্গিত করে বাঘাই বলেন, ‘অন্য পক্ষগুলো শর্ত আরোপ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কারণে সুরক্ষা-সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘এই পরিস্থিতি যত দিন অব্যাহত থাকবে, তত দিন আইএইএ-এর সঙ্গে স্বাভাবিক পরিস্থিতির মতো সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়।’ এ সময় সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসির সমালোচনাও পুনর্ব্যক্ত করেন তিনি।

তবে বাঘাই নিশ্চিত করেন, কয়েক দিন আগে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএ-এর নতুন পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এবং নতুন পর্যায়ের উন্নয়নকাজ চলমান থাকা এই বিদ্যুৎকেন্দ্রটিই বর্তমানে আইএইএ-এর পরিদর্শনের জন্য উন্মুক্ত ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনা।

যুদ্ধের সময় বুশেহরে সরাসরি বোমা হামলা চালানো না হলেও মার্কিন যুদ্ধবিমান কয়েক দফায় কেন্দ্রটির আশপাশের এলাকায় হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার কর্মীদের একটি অংশকে সরিয়ে নেওয়া হয়। তারা এখনো পুরোপুরি সেখানে ফিরে আসেননি।

অক্টোবরের শেষ দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরান প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার না দেওয়ায় দেশটির পারমাণবিক উপাদানের প্রকৃত অবস্থা যাচাই করা সম্ভব হচ্ছে না।

ইরানের অবস্থানের বিষয়ে থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজ বলেন, ইরান এখনো এনপিটি চুক্তির ভেতরে থাকলেও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখছে। তিনি আল জাজিরাকে বলেন, বুশেহরে পরিদর্শনের অনুমতি দেওয়া মূলত কূটনৈতিক আলোচনা সচল রাখার একটি সীমিত পদক্ষেপ। এর মাধ্যমে তেহরান কট্টরপন্থীদের চাপ সামাল দেওয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও দর-কষাকষির সক্ষমতা ধরে রাখতে চাইছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সাইয়েদ হোসেইন মুসাভিয়ান বলেন, এনপিটি চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা এবং বোমা হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়া দুটি পৃথক বিষয় হিসেবে দেখছে তেহরান।

তার মতে, সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে আইএইএ-এর কোনো প্রতিষ্ঠিত প্রটোকল নেই। এ ছাড়া ইরানের আশঙ্কা, স্পর্শকাতর স্থাপনাগুলোতে আইএইএ-এর প্রবেশাধিকার দেওয়া হলে সেখান থেকে পাওয়া তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে চলে যেতে পারে, যা ভবিষ্যতে নতুন হামলার কাজে ব্যবহার করা হতে পারে।

মুসাভিয়ান বলেন, তেহরান বৃহত্তর পরিদর্শনে বিধিনিষেধ আরোপের বিষয়টিকে এনপিটি চুক্তির বাধ্যবাধকতা প্রত্যাখ্যান নয়, বরং নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ হিসেবে দেখছে।

আন্তর্জাতিক নজরদারির আওতায় থাকা ইরানের পারমাণবিক কর্মসূচি একাধিক আন্তর্জাতিক চুক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে নিয়ন্ত্রিত। এনপিটি চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পাশাপাশি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করে।

চুক্তির সদস্য হিসেবে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনা, প্রযুক্তিগত সহায়তা গ্রহণ এবং এ-সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ পায়। বিনিময়ে দেশটি পারমাণবিক অস্ত্র গ্রহণ, উৎপাদন কিংবা অন্য কোনো উপায়ে অর্জন না করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে আইএইএ-এর পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য সরবরাহে সম্মত হয়েছে।

তবে কোনো দেশ যদি মনে করে যে অসাধারণ কোনো ঘটনা তার সর্বোচ্চ জাতীয় স্বার্থকে বিপন্ন করেছে, তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় নোটিশ দিয়ে এনপিটি থেকে বেরিয়ে আসতে পারে। চুক্তিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রতিশ্রুতি দিলেও প্রচলিত সামরিক হামলা থেকে কোনো সুরক্ষা দেয় না। ইরানের কট্টরপন্থীরা এই বিষয়টিকেই চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে অন্যতম যুক্তি হিসেবে তুলে ধরছেন।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই একাধিকবার প্রকাশ্যে এনপিটি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি চলতি সপ্তাহের শুরুতে বলেন, দেশটি পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলে সংগঠনটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ এড়াতে কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক মাসে সংঘাত আরও বাড়তে পারে। ইরান জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি তারা দেবে না। তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশের ভেতরেই ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনতে রাজি রয়েছে তেহরান।

একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ না করলেও এর মাত্রা সীমিত করার বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতেও দেশটি এ ধরনের সীমাবদ্ধতা মেনে নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে হলে হরমুজ প্রণালিসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতেরও অবসান ঘটাতে হবে। তবে অদূর ভবিষ্যতে এমন সমাধানের সম্ভাবনা কম।

আলী ভায়েজ বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট ছাড় পাওয়া গেলে তেহরান আলোচনার পথ আরও উন্মুক্ত করতে পারে। তবে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক দর-কষাকষির হাতিয়ারগুলো শুরুতেই ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমিত পরিসরে এবং ধাপে ধাপে আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব হতে পারে। এ ক্ষেত্রে ২০২৫ সালে ইরান ও আইএইএ-এর মধ্যে স্বাক্ষরিত কায়রো চুক্তিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কয়েক মাস পর ওই চুক্তি হয়েছিল। এতে ইরানের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের পরিকল্পনা ছিল। তবে প্রতিটি স্থাপনা পরিদর্শনের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পৃথক অনুমতি নেওয়ার শর্ত রাখা হয়েছিল।

কিন্তু চুক্তিটি কখনো কার্যকর হয়নি। পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালায়।

আলী ভায়েজ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কার্যকর স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক উপাদানের মজুত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বৃহত্তর সমঝোতায় পৌঁছাতে হবে।

তবে সাবেক ইরানি পারমাণবিক আলোচক মুসাভিয়ান মনে করেন, তেহরান কেবল কায়রো চুক্তির মতো প্রাথমিক কোনো সমঝোতায় সন্তুষ্ট হবে না। তিনি বলেন, ‘এ ধরনের সহযোগিতার জন্য সামগ্রিক নিরাপত্তা ও পারমাণবিক ইস্যুগুলো সমাধান করে এমন একটি পূর্ণাঙ্গ চুক্তি প্রয়োজন। তা না হলে বোমা হামলার শিকার স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি পাওয়ার সম্ভাবনা কম।’

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়া থেকে যাওয়া এক গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। গত মাসে দেওয়া এ রায় সৌদি আরবে গত এক দশকের সামাজিক ও আইনি সংস্কারের সীমাবদ্ধতা সামনে এনেছে। দেশটিতে এখনো নারীদের ‘অবৈধ গর্ভধারণের’ অভিযোগে কারাদণ্ড ও শারীরিক…

ইসরায়েলের নতুন পার্লামেন্ট যেভাবে নেতানিয়াহুর জীবন নরক করে তুলতে পারে

ইসরায়েলের নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে হতকাল মঙ্গলবার। আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন পার্লামেন্টের রাজনৈতিক সমীকরণ তাঁর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সংখ্যাগরিষ্ঠতা হারানো, ৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠন…

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উন্মোচিত একটি ‘ক্ষেপণাস্ত্র নগরী’। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ এই সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রবাহী…

জনপ্রিয় টার্গেট

‎প্রাথমিকে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা চালুর উদ্যোগ

পরমাণু অস্ত্র তৈরিতে জনমতের চাপ বাড়লেও এখনো পশ্চিমাদের সঙ্গে চুক্তি চায় ইরান

প্রকাশ: ০৩:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬