ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষের ব্যাপক বিস্তার নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের আরও শক্তিশালী পাল্টা বক্তব্য তুলে ধরতে হবে। নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিদ্বেষ মোকাবিলায় পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

আয়োজকেরা বলেন, ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ বা পুরুষতান্ত্রিক অনলাইন বলয়ের মাধ্যমে এসব নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গি ছড়ানো হচ্ছে। এটি অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের একটি শিথিল নেটওয়ার্ক, যেখানে পুরুষের শ্রেষ্ঠত্ব এবং নারীবাদের প্রতি বিদ্বেষ প্রচার করা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এসব অনলাইন প্রভাবশালী আরও উৎসাহিত হন। তাঁরা অনলাইনে নারীবিদ্বেষী বিদ্রূপ ও হুমকি ছড়ানোর পক্ষে যুক্তি দেখাতে থাকেন।

‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেন সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি। তিনি বলেন, ‘আমরা পুরুষেরাও সমস্যার অংশ। আর সমস্যাটি হলো নারী ও “কুইয়ার” (ভিন্নধর্মী যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষ) জনগোষ্ঠীর প্রতি সহিংসতা।’

৪২ বছর বয়সী এই সমাজকর্মী আরও বলেন, ‘এ কারণেই আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’

জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট মেনকেয়ারের একাডেমিক ও অধিকারবিষয়ক একটি গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের অর্ধেকের মধ্যে ‘পুরুষত্বের সীমাবদ্ধ ও আধিপত্যবাদী ধারণা’ রয়েছে। গত জুনে প্রকাশিত ওই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এমন উদ্বেগও দেখা গেছে যে ‘প্রকৃত পুরুষেরা সমাজে ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন’।

সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের আদর্শ নিয়ে পদ্ধতিগত ও সমাজব্যাপী আলোচনা শুরুর সুপারিশ করা হয়েছে গবেষণাটিতে। বলা হয়েছে, এ আলোচনা শুরু করতে হবে স্কুল থেকে।

এ মাসের শুরুতে নারীদের বিরুদ্ধে অনলাইনে সহিংস ও হয়রানিমূলক আচরণের বিপদ নিয়ে আয়োজিত এক সম্মেলনে অংশ নেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ান্স।

২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটির জন্য দায়ী পুরুষেরা। আর ধর্ষণের ঘটনায় এই হার ‘৯৯ শতাংশ পর্যন্ত’।

ইয়ান্স বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় সব ক্ষেত্রেই অপরাধী পুরুষ। পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। আমাদের প্রত্যেক পুরুষেরই দায়িত্ব রয়েছে।’

খামারবাড়ি ও বনে ২ কোটি ডলার পুঁতে রেখেছিলেন হাঙ্গেরির সাবেক মন্ত্রী

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে প্রায় ২ কোটি ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। খামারবাড়ির বিভিন্ন স্থাপনায় লুকিয়ে রাখা এবং বনের মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অর্থ পাওয়া গেছে। দেশজুড়ে বিভিন্ন নির্জন স্থানে দুই দিন ধরে…

দনবাস অঞ্চল রাশিয়াকে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে সামরিক জোট ন্যাটোর সদস্যপদের বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব তুলে ধরেছেন মার্কিন আলোচকেরা—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে জার্মানিতে ইহুদি হত্যার দুর্ধর্ষ ষড়যন্ত্র হামাস নেতার দেহরক্ষীর

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় ও নাগরিকত্ব পাওয়া হামাসের সাবেক এক জ্যেষ্ঠ নেতার দেহরক্ষীর বিরুদ্ধে জার্মানিতে ইহুদিদের হত্যার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। জার্মান পুলিশের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর…

জনপ্রিয় টার্গেট

মার্কিন–ইসরায়েলি আগ্রাসন যেভাবে বদলে দিল ইরানের সামরিক ডকট্রিন

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

প্রকাশ: ০৩:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬