ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের কৃষি খাতে বাড়ছে দক্ষিণ এশীয় শ্রমিকদের চাহিদা, এগিয়ে বাংলাদেশ–নেপাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

বিদেশি দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদে ধরে রাখার লক্ষ্যে কাজ করা টোকিওভিত্তিক প্রতিষ্ঠান মিরাই প্রথমবারের মতো বাংলাদেশের প্রার্থীদের জাপানের কৃষি খাতে কাজের জন্য প্রস্তুত করেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের দুই শিক্ষার্থী গত আগস্টে জাপানের কৃষি খাতের ‘স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার’ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আওমোরি প্রিফেকচারের একটি কৃষি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে উত্তর-পূর্ব জাপানের ওই অঞ্চলে তাঁদের কর্মজীবন শুরু হবে।

বাংলাদেশের ময়মনসিংহের ২১ বছর বয়সী মুহাম্মদ আহসান হাবিব ঢাকায় জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে বলেন, ‘জাপানে যেতে এবং সেখানকার কৃষি সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী। আমি আমার অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগাতে চাই এবং মুরগির সঠিক পরিচর্যা করতে চাই।’ বরিশালের ২০ বছর বয়সী আরেক প্রার্থী সিয়াম উর রহমান বলেন, ‘জাপানে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। সেখানে যাওয়ার পর আমি কঠোর পরিশ্রম করতে চাই।’ তিনি আরও বলেন, জাপানে গিয়ে তুষার স্পর্শ করার জন্যও তিনি অপেক্ষা করছেন।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে প্রথম শ্রেণির (টাইপ-১) ‘স্পেসিফায়েড স্কিলড’ বিদেশি শ্রমিকের সংখ্যা গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। সাধারণত এই শ্রেণির শ্রমিকেরা সর্বোচ্চ পাঁচ বছর জাপানে অবস্থান করতে পারেন। হাবিব ও রহমানও এই শ্রেণির আওতায় জাপানে কাজ করবেন।

দেশভিত্তিক হিসাবে, জাপানের কৃষি খাতে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহ করেছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে শ্রমিকের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে। নেপাল থেকে শ্রমিকের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কা থেকে ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশ থেকে ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জন হয়েছে। জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির তথ্য থেকে এসব পরিসংখ্যান পাওয়া গেছে।

মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা বলেন, ভিয়েতনাম, ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে মজুরি বাড়তে থাকায় ওই অঞ্চলগুলো থেকে কৃষি শ্রমিক আকর্ষণ করতে জাপানকে ক্রমেই বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোমুরা বলেন, ‘শ্রমিক সরবরাহের উৎস হিসেবে আমরা দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান রাষ্ট্র না হলেও দেশটি একটি কৃষিনির্ভর দেশ। প্রায় ১৭ কোটি জনসংখ্যার এই দেশের প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।’

২০১৮ সাল থেকে সাসটেইনেবল হোল্ডিংস তাদের সহযোগী প্রতিষ্ঠান মিরাইয়ের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণ ও তাঁদের ধরে রাখার কর্মসূচি পরিচালনা করছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিষ্ঠানটির অংশীদার প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। সম্প্রতি এই নেটওয়ার্কে শ্রীলঙ্কা ও নেপালকেও যুক্ত করা হয়েছে।

১৮ বছর থেকে শুরু করে ত্রিশোর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের মধ্যে নারীরা সাধারণত পরিচর্যা বা সেবামূলক পেশার প্রতি বেশি আগ্রহী হন। অন্যদিকে, পুরুষেরা কৃষি খাতকে বেছে নেন। নোমুরার তথ্য অনুযায়ী, কৃষি খাতে ‘স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার’ মর্যাদা অর্জনের জন্য প্রার্থীদের জাপানি ভাষার প্রাথমিক স্তরের এন ৪ (N4) পরীক্ষা এবং কৃষি বিষয়ে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

নোমুরা বলেন, ‘জাপান উন্নত কৃষিপ্রযুক্তির দেশ হিসেবে পরিচিত। এ কারণে কেউ কেউ জাপানে কাজ করার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কৃষি খামারে কাজ করেন। আবার অনেকে নিজ দেশে কৃষিভিত্তিক ব্যবসা শুরু করেন।’

বাংলাদেশে মিরাইয়ের তিনটি অংশীদার প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। ঢাকার প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন জাপানি প্রশিক্ষক নুর নোবি নোরিকো। জাপানি ভাষার পরীক্ষায় হাবিব ও সিয়ামের উত্তীর্ণ হওয়ার ঘটনায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, তাঁদের এই সাফল্য তাঁর জন্য ‘মহান আনন্দের’ বিষয়।

বাংলাদেশে দুই দশক ধরে বসবাস এবং বাংলার স্থানীয় মানুষের সঙ্গে গভীর সম্পর্কের অভিজ্ঞতা থেকে নুর নোবি বলেন, কার্যকর প্রশিক্ষণের জন্য প্রত্যেক শ্রমিকের সাংস্কৃতিক পটভূমি ও মানসিকতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জাপানে এমন একটি পরিবেশ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন, যেখানে বিদেশি শ্রমিকেরা দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন এবং নিজেদের নিরাপদ মনে করবেন।

বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য কারণে জাপানের কৃষি খাতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট চলছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির (টাইপ-২) শ্রমিকদেরও হিসাবে ধরলে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ নাগাদ জাপানের কৃষি খাতে ‘স্পেসিফায়েড স্কিলড’ বিদেশি শ্রমিক এবং কারিগরি প্রশিক্ষণার্থী শ্রমিকের মোট সংখ্যা দাঁড়ায় ৬৭ হাজার ৯০৫ জনে। দ্বিতীয় শ্রেণির শ্রমিকদের ক্ষেত্রে সাধারণভাবে জাপানে অবস্থানের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৩৯ হাজার ২৩৪ জন ‘স্পেসিফায়েড স্কিলড’ বিদেশি শ্রমিকের মধ্যে ৬০ শতাংশের বেশি এসেছেন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে। তবে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে এগিয়ে চলা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পরিবর্তিত পরিস্থিতি জাপানে দক্ষিণ এশীয় শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের শ্রমিকদের প্রতি জাপানি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে।

সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ তাঁদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার জন্য পরিচিত। এ কারণে তাঁদের প্রতি জাপানে উচ্চ ধারণা রয়েছে। সাসটেইনেবল হোল্ডিংস এশিয়ার বিভিন্ন দেশে মিরাইয়ের অংশীদার প্রশিক্ষণকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। পাশাপাশি জাপানে পৌঁছানোর পর তাঁদের আবাসনের ব্যবস্থা করতেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি। তাকাকুরা বলেন, ‘ভবিষ্যতে আমরা প্রতিটি দেশে ধীরে ধীরে কৃষি প্রশিক্ষণের ক্লাসের পরিধি বাড়াব।’

ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির আশঙ্কা ও তা ঠেকাতে সরকারের প্রস্তুতির ঘাটতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার তিনি পদত্যাগ করেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে ৩ জনের প্রাণহানি, এখনো নিখোঁজ ৩৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। আজ রোববার দেশটির একজন উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলিমদের ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা…

জনপ্রিয় টার্গেট

২৭ বছর কারাগারে থাকার পর মুক্তি, এবার বিদেশ যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

জাপানের কৃষি খাতে বাড়ছে দক্ষিণ এশীয় শ্রমিকদের চাহিদা, এগিয়ে বাংলাদেশ–নেপাল

প্রকাশ: ১১:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬