ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামারবাড়ি ও বনে ২ কোটি ডলার পুঁতে রেখেছিলেন হাঙ্গেরির সাবেক মন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী অরবানের ১৬ বছরের শাসনামলের চার বছর জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন মিকলোশ সেসতাক। রাষ্ট্রীয় পরিবহন কোম্পানিকে ঘিরে একটি দুর্নীতির পরিকল্পনার অংশ হিসেবে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সেসতাকের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যাংকনোটের বান্ডিল পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস (এনভিভিএইচ)। অর্থগুলো ছিল সিন্দুকে, বনভূমির মাটির নিচে এবং কৃষিজমি ও আবাসিক ভবনের বিভিন্ন স্থাপনা ও গুদামে লুকানো অবস্থায়।

বিবৃতিতে বলা হয়, উদ্ধার করা অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ১৬ লাখ ৩২ হাজার ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ৩৫০ ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার ১০০ ডলার। সব মিলিয়ে অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৫ লাখ ডলার। উদ্ধার করা অর্থ হাঙ্গেরির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত এপ্রিলে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অরবানকে ক্ষমতাচ্যুত করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। নির্বাচনের আগে তিনি ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার এ অর্থ উদ্ধারের বিষয়ে ম্যাজিয়ার বলেন, এটি ‘মাফিয়া’ ব্যবস্থার অবসান।

অরবানের শাসনামলে সংঘটিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য এনভিভিএইচ গঠন করা হয়েছে। ম্যাজিয়ার এই অভিযানকে ‘অপারেশন পারগেটরি’ নামে অভিহিত করেছেন।

চলতি বছরের নির্বাচনের আগে হাঙ্গেরির জনগণকে ‘শাসনব্যবস্থার পরিবর্তনের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাজিয়ার। ক্ষমতায় আসার পর থেকে অরবানের আমলের অনেক নীতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই অরবানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তাঁর শাসনামলে হাঙ্গেরি এমন এক ব্যবস্থায় পরিণত হয়েছিল, যাকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘নির্বাচনী স্বৈরতন্ত্র’ হিসেবে বর্ণনা করেছে।

অরবানের সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের লাভজনক সরকারি প্রকল্প পাইয়ে দিত। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন অরবান।

সেসতাকসহ তাঁর সরকারের দুই সাবেক মন্ত্রী এবং দেশটির সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান জর্জ মাতোলচি পৃথক দুর্নীতির তদন্তে গত সেপ্টেম্বর থেকে গ্রেপ্তার রয়েছেন। তাঁরাও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে গত সোমবার মানব পাচারসংক্রান্ত একটি মামলায় অরবানের ভাইসহ আরও তিনজনকে আটক করেছে হাঙ্গেরির কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে জার্মানিতে ইহুদি হত্যার দুর্ধর্ষ ষড়যন্ত্র হামাস নেতার দেহরক্ষীর

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় ও নাগরিকত্ব পাওয়া হামাসের সাবেক এক জ্যেষ্ঠ নেতার দেহরক্ষীর বিরুদ্ধে জার্মানিতে ইহুদিদের হত্যার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। জার্মান পুলিশের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর…

নিলামে বিক্রি হলো রুশ রাজপরিবারের নীলকান্তমণির ব্রেসলেট

রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের রাজকীয় রত্নভান্ডারের অংশ ছিল বিশাল এক নীলকান্তমণি। সেই রত্ন বসানো একটি ব্রেসলেট সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ ডলারে (প্রায় ৬১ কোটি টাকা)।

একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি, দোষী সাব্যস্ত ব্রিটিশ কর্মকর্তা

গোপনে একাধিক সরকারি চাকরি করে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তা কাশিম চৌধুরী দোষী সাব্যস্ত হয়েছেন। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তাকে প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

নিবন্ধনের আওতায় আসছে অটোরিকশা, এবার কমবে কি যানজটের ভোগান্তি?

খামারবাড়ি ও বনে ২ কোটি ডলার পুঁতে রেখেছিলেন হাঙ্গেরির সাবেক মন্ত্রী

প্রকাশ: ০৩:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬