ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কেন মুশফিকের বিদায়ের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি, সেই ব্যাখ্যায় তামিম বলেন, ‘মুশফিকের অনুরোধে…সে আমাকে এটি ঘোষণা করতে বলেছে। আর তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সে যে অবদান রেখেছে তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং সমর্থন দিতে পারি। সে অনেক ক্রিকেটার, মানুষ, শিশুদের জন্য একজন অসাধারণ দূত এবং আদর্শ হয়ে থেকেছে।’

তামিম একই সঙ্গে বাংলাদেশের দুজন বড় ক্রিকেটারের অবসর ঘোষণা দিতে পারলেন। নিজেরটা ২০২৩ সালের জুলাইয়ে। সেই অবসরের পর অবশ্য তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আবার ফিরেও এসেছিলেন। আর আজ দিলেন মুশফিকেরটা। মুশফিক আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন। বর্তমান বোর্ড সভাপতি যতই বন্ধু বা সাবেক সতীর্থ হন; দেশের একজন কিংবদন্তিতুল্য ক্রিকেটারের অবসরের ঘোষণা তাঁর বোর্ড সভাপতি দিয়ে দিচ্ছেন, এ রকম দৃশ্য বিশ্ব ক্রিকেটে কমই দেখা যায়।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক ১০৮ টেস্ট খেলে করেছেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর মতো আর কেউ সাত হাজার রান করতে পারেননি।

ভারত ম্যাচের মাঝপথে নিউজিল্যান্ডের পাঁচ পরিবর্তন

ভারত-নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্ট এখনো শেষ হয়নি। এরই মধ্যে কিউইরা পরের টেস্টের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে আনা হয়েছে পাঁচ পরিবর্তন।

ভারতের ফিল্ডিং দেখে ক্ষুব্ধ গাভাস্কার

ভারতের ফিল্ডিং দেখে ক্ষুব্ধ গাভাস্কার

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একের পর এক ক্যাচের সুযোগ হাতছাড়া করেছে ভারত। ফিল্ডারদের এমন ভুলে ধারাভাষ্য কক্ষে ক্ষোভ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। সেই সঙ্গে ফিল্ডারদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

স্যান্ডপেপার কেলেঙ্কারিতেই কি ক্যারিয়ার শেষ, ব্যাখ্যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরলেও আর থিতু হতে পারেননি ক্যামেরন ব্যানক্রফট। সাম্প্রতিক সময়ে তাঁর অভিযোগ, ওই ঘটনার পরবর্তী পরিস্থিতি ও অস্বস্তিই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার ১১ দিনেও অধরা সাবেক ছাত্রদল নেতা

মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন

প্রকাশ: ০৬:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬