বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন ওরফে সাবু মোল্যার ছেলে কিশোর অনিক জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন দুপুরের দিকে পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর মোড় থেকে অনিক ও রিয়াজ শেখ নামে দুই কিশোর ভ্যানচালককে যাত্রীবেশে ভাড়া করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় পিরোলীস্থ চিত্রা নদী থেকে রিয়াজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও ওসমানের কোনো সন্ধান পাওয়া যায়নি। গুরুতর আহত রিয়াজ বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। আহত রিয়াজ চাঁচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের আরব বিশ্বাসের ছেলে।
শনিবার দুপুরে পিরোলী ইউনিয়নের শীতলবাটি চিত্রা নদীর ত্রিমোহনায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেন। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিখোঁজ অনিকের পরিবারের সদস্যরা ওই স্থানে আসেন এবং মৃতদেহটি শনাক্ত করেন। পরে বড়দিয়া নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন আরও বলেন, নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দৈনিক টার্গেট 






















