সেটির অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তিন প্রতিনিধি। গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এক সেমিনারে নিজেদের ফুটবল দর্শনের সারাংশই যেন তুলে ধরলেন এএফএ ইন্টারন্যাশনালের মেথডোলজির সমন্বয়ক নিকোলাস সানালিত্রো। আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের পেছনে শুধু ম্যাচ দিনের কৌশল বা তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত ঝলক নয়, বরং দীর্ঘমেয়াদি খেলোয়াড় উন্নয়ন ও কোচিং কাঠামোর ধারাবাহিকতা কতটা গুরুত্বপূর্ণ—সেমিনারে সেটিই তুলে ধরা হয়।
একই সঙ্গে ঐতিহাসিক ভিত্তি ও দর্শন নিয়ে লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোর মতো কোচদের আর্জেন্টাইন ফুটবলের কৌশলগত ও সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে কীভাবে স্মরণীয় হয়ে আছেন, সেটি তুলে ধরা হয়। আর অবশ্যই আসে ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির প্রসঙ্গ, যাঁরা আর্জেন্টিনা ফুটবলের বড় পরিচয়।
সেমিনারে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, প্রাথমিকভাবে বয়সভিত্তিক দলের মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা তাঁদের।

দৈনিক টার্গেট 


























