ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই, বাংলাদেশের হলোটা কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ডারউইনে সেই ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যে নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন, সেটা যেন মুখ থুবড়ে পড়েছে দ্রুতই! অস্ট্রেলিয়াকে হারানোর পর তিন সংস্করণে গত তিন মাসে টানা ১০ ম্যাচ খেললেও কোনোটিতে জয় নেই বাংলাদেশ। ৮ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ২ ম্যাচ। হারগুলোও বড্ড দৃষ্টিকটু। এশিয়ান গেমসে তুলনামূলক দুর্বল পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষেও হারতে হয়েছে বাংলাদেশকে। এ সময়ে বাংলাদেশ হেরেছে জিম্বাবুয়ের কাছেও।

বছরের মাঝামাঝি পর্যন্ত টেস্টে দল বেশ ধারাবাহিক হয়ে উঠেছিল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ২–০ ব্যবধানে। ব্যাটাররা ধারাবাহিক ভালো করছিলেন। যে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তানজিদ হাসান তামিমের ধারাবাহিক ব্যাটিংয়ে বাংলাদেশ টানা টেস্ট জিতে চলেছিল, তাঁদের ব্যাট থেকে হাসি উধাও হয়ে গেল ম্যাকাই টেস্ট থেকে। টেস্ট অধিনায়ক শান্তর ব্যাটিং দেখুন: এ বছরে ডারউইন টেস্ট পর্যন্ত ৪ টেস্টে ৫২.১৪ গড়ে রান করেছিলেন। সেই শান্তর গড় ম্যাকাই টেস্টের পর থেকে নেমে এসেছে ২২-এ। অভিজ্ঞ মুশফিকের গড় ডারউইনের আগ পর্যন্ত ৪৭.৪২, ম্যাকাও টেস্ট থেকে গত ৩ মাসে সেটি নেমে এসেছে ৩১.৪২। রান নেই আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুলের ব্যাটেও। ডারউইন টেস্ট পর্যন্ত বাঁহাতি টপঅর্ডার ব্যাটারের গড় যেখানে ৫০.১৪, সেটিই গত ৫ টেস্টে নেমে এসেছে ১১.৩৩-এ।

একটা সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাংলাদেশ স্পিনারদের ওপরই বেশি নির্ভর করত। তবে গত দুই বছরে বোলিং আক্রমণে বেশ বড় পরিবর্তন এসেছে। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামে ভর করে ধারাবাহিক টেস্ট জিততে শুরু করে বাংলাদেশ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে চোটে পড়ার পর মাঠেই ফেরা হয়নি রানার। তাঁর অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন হাসান। ডারউইনে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। আবুধাবি, সিলেটেও ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এ সময়ে করেছেন হ্যাটট্রিকও। কিন্তু তাঁর ওপর বাড়তি চাপ পড়ায় চোটাঘাত নিয়ে তাঁকে সফর অসম্পূর্ণ রেখেই ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। স্পিনারদের বলেও সেরকম ‘বিষ’ দেখা যাচ্ছে না। ডারউইন টেস্টের পর মিরাজ ৫ টেস্টে পেয়েছেন ১৪ উইকেট, একটা উইকেট পেতে মিরাজকে দিতে হয়েছে ৭৭ রান। তাইজুল-নাঈমের উইকেট সংখ্যা দুই অঙ্কও স্পর্শ করেনি।

জাতীয় দল বিসিবির যে বিভাগের অধীনে, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান স্বয়ং বিসিবি সভাপতি তামিম ইকবাল। কদিন আগে জাতীয় দলের টানা জয়খরা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে ফ্যাসিলিটিজ তৈরি করব, যেখানে ক্রিকেটার তৈরি হবে। কীভাবে সিস্টেম বাস্তবায়ন করব, যেখানে বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে। অবশ্যই চাই জাতীয় দল সব ম্যাচ জিতুক, না হারুক। আমি যদি সব বাদ দিয়ে শুধু একটা জিনিস নিয়ে বসে থাকি, তাহলে কোনো পার্থক্য তৈরি হবে না। জাতীয় দলের পারফরম্যান্সের জন্য আমাকে কেউ বকাবকি করলে সেটি সাদরে গ্রহণ করব।’

জাতীয় দল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের হৃৎস্পন্দন। জাতীয় দলের আয়নাতেই সাধারণত দেশের ক্রিকেটের উন্নতি-অবনতি বিচার করে থাকেন সাধারণত দর্শকেরা। সেই দলের ব্যর্থতার দায় সবার আগে বিসিবি সভাপতির ওপরই বর্তায়, সে তিনি যে ব্যাখ্যাই দাঁড় করান। সে কারণেই গত কদিনে গুঞ্জন ছড়িয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছেড়ে দিতে পারেন তামিম। যদিও এ গুঞ্জনের এখনো সত্যতা পাওয়া যায়নি।

সূর্যবংশীর ব্যাটিংয়ে গেইল ভেবেছিলেন ৫০ ওভারের ম্যাচটি টি-টোয়েন্টি

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে বোলারদের অসহায়ত্ব নতুন কিছু নয়। তবে তাঁর বিধ্বংসী এক ইনিংস দেখে বিস্মিত হয়েছেন ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানও। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন সূর্যবংশী।

‘অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি ভুলে সামনে এগোনো উচিত’

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বল টেম্পারিং-কাণ্ডের রেশ এখনো কাটেনি। নতুন করে আলোচনায় আসা ‘স্যান্ডপেপার-কাণ্ড’ থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

চলন্ত মোটরসাইকেলে ক্যাচ ধরে ভাইরাল পাকিস্তানি দর্শক

ক্রিকেট মাঠে এমন অনেক ঘটনা ঘটে, যা সত্যিই অবাক করে। মাঠের বাইরেও এমন অনেক মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন দর্শকেরা। দাঁড়িয়ে কিংবা গ্যালারিতে বসে ছক্কা থেকে আসা বল ক্যাচ ধরার ঘটনা নতুন নয়। তবে এবার পাকিস্তানে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন এক

জনপ্রিয় টার্গেট

টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই, বাংলাদেশের হলোটা কী

প্রকাশ: ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬