ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরাও হারতে জানি’, জয়ের যাত্রা থামার পর স্পেন কোচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ৪৫ থেকে ৫৭, এই ১২ মিনিটের ব্যবধানে স্পেনের জালে তিনবার বল পাঠায় ইংল্যান্ড। মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর হার ঠেকাতে পারেনি স্প্যানিশরা।

প্রতিযোগিতামূলক ফুটবলে ৪৩ ম্যাচ ধরে অপরাজিত ছিল স্পেন। ইংল্যান্ডের কাছে হেরে সেই ধারার অবসান হলো। একই সঙ্গে নেশনস লিগের গ্রুপে ইংল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে দলটি। ফলে আগামী বছরের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ‘এই ম্যাচ থেকে আমি শুধু ইতিবাচক দিকগুলোই নিচ্ছি। আমরা যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে যাওয়া কতটা কঠিন, এই ম্যাচ সেটাই মনে করিয়ে দিয়েছে। আমরা যেমন জিততে জানি, তেমনি হারতেও জানি। এটা সত্যি যে প্রথম ৩০ মিনিটে আমরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছিলাম। তবে শেষ দিকে ঘুরে দাঁড়াতে পারব, এমন বিশ্বাস আমার ছিল।’

গত সেপ্টেম্বরে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন। এবার নিজেদের মাঠে একই ব্যবধানে হারতে হলো তাদের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ড্রয়ের পর।

পরবর্তী ম্যাচ খেলতে স্পেনকে অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। এই দীর্ঘ বিরতি পছন্দ নয় দে লা ফুয়েন্তের, ‘পরবর্তী ম্যাচ খেলতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা দুঃখজনক। আগামী সপ্তাহেই আমরা আরেকটি ম্যাচ খেলতে চাইতাম। তবে নকআউট পর্বের ম্যাচে জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়েই মাঠে নামব।’

পরবর্তী অনুশীলন ক্যাম্পের অপেক্ষায় থাকা দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে দল পুরোপুরি প্রস্তুত।’

‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে বিশ্বজুড়ে পরিচিত, সেটি বিশ্বকাপ কাভার করতে গিয়ে ক্রীড়া সাংবাদিক ও লেখক রানা আব্বাস খুব কাছ থেকে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি-নেইমারদের ‘লাস্ট ড্যান্স’ দেখার অভিজ্ঞতার সঙ্গে কিছু বিচিত্র ঘটনা আর বিশ্বকাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে রানা আব্বাসের লেখা ‘বিশ্বকাপে ছিল

এমবাপ্পেকে ঘিরে বিতর্কে জিদানের কড়া জবাব

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে প্রকাশিত খবরের কড়া জবাব দিয়েছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। এসব প্রতিবেদনকে আজেবাজে ও বিরক্তিকর আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ডের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

‘আমরাও হারতে জানি’, জয়ের যাত্রা থামার পর স্পেন কোচ

প্রকাশ: ১২:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬