ফুটবলার, র্যাপ সংগীতশিল্পী ও বিপুল সম্পদের মালিক ব্যবসায়ীসহ ২৬ জনকে অপহরণের লক্ষ্যবস্তু হিসেবে রেখেছিল একটি অপরাধী চক্র। সেই তালিকার সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল এমবাপ্পে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ১৮ বছর বয়সী ক্লেমঁ এল নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। লেস্টার জেড ছদ্মনামে সে একটি অপরাধী চক্র পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে।
সশস্ত্র ডাকাতি ও দালালির দায়ে অভিযুক্ত তরুণটি কারাদণ্ড ভোগ করছে। তদন্তকারীদের দাবি, কারাগারে বসেও সে চক্রটির কার্যক্রম পরিচালনা করছিল এবং সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাটের মাধ্যমে সদস্যদের বিভিন্ন নির্দেশনা দিত।
গত এপ্রিল ন্যুই সুর সেন এলাকায় একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়েই অভিযুক্তের অপরাধী কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। পরে তার দুটি মোবাইল ফোন তল্লাশি করে তদন্তকারীরা ২৬ জন ব্যক্তির ঠিকানা ও বিভিন্ন তথ্যসংবলিত একটি তালিকা উদ্ধার করেন।
তদন্তে উঠে আসে, ওই ব্যক্তিদের অপহরণের পরিকল্পনা করেছিল চক্রটি। তালিকায় ফুটবলার ও র্যাপ শিল্পীদের পাশাপাশি ছিলেন বিপুল সম্পদের মালিক কয়েকজন ব্যবসায়ীও।
একটি বিচারিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নামগুলোর একটি ছিল এমবাপ্পে। সেখানে একজন র্যাপ শিল্পীর পাশাপাশি একজন জুয়েলারি ব্যবসায়ী, একজন তুর্কি মাংস ব্যবসায়ী ও একজন চীনা ব্যবসায়ীর নামও ছিল।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণটি জানিয়েছে, রান্নাবিষয়ক একটি বৃত্তিমূলক কোর্সের প্রথম বছরেই পড়াশোনা ছেড়ে দিলেও ভবিষ্যতে আবার পড়াশোনা শেষ করে রাঁধুনি হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
অপহরণের এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফ্রান্সে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নস্যাৎ হয়েছে চক্রটির পরিকল্পনা। আর সেই তালিকায় নাম থাকলেও সম্ভাব্য অপহরণচেষ্টার আগেই রক্ষা পেয়েছেন এমবাপ্পে।
ডাবল সেঞ্চুরি করে আগের দিন অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করে ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিলেন। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ত্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ব্যাটার।
চোটাক্রান্ত ক্রিকেটারদের দলে ফেরানোর ক্ষেত্রে আর কোনো ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়ার পর এবার ফিটনেস ইস্যুতে কঠোর হতে যাচ্ছে বিসিসিআই।
চোট নিয়ে বিতর্কের জেরে বড় শাস্তির মুখে পড়তে পারেন ইমাম উল হক। বিষয়টি তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হলে এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞাও হতে পারে এই ওপেনারের—সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে জিও সুপার।
দৈনিক টার্গেট 
























