ম্যাচের মাঝেই বদলে গেল দল, একজনের সুখবর, আরেকজনের দুঃসংবাদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যান বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন ডুয়ান ইয়ানসেন। তিনি নামিবিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন। ডুয়ান প্রথম দুই ম্যাচে খেললেও আজ উইন্ডহোকে চলমান তৃতীয় ওয়ানডের একাদশে নেই।

নামিবিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে ডুয়ান সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ৪ ম্যাচে ৯.০৬ ইকোনমিতে নিয়েছিলেন ১১ উইকেট। এই ম্যাচ দিয়েই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। ওয়ানডে অভিষেক হয়েছে নামিবিয়া সিরিজ দিয়েই। পেয়েছেন ৫ উইকেট। ইকোনমি ২.৯৩। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডহোকে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৩৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে গেছে নামিবিয়া। সিরিজের প্রথম দুই ওয়ানডে জেতা দক্ষিণ আফ্রিকা এবার নেমেছে স্বাগতিকদের ধবলধোলাইয়ের উদ্দেশ্যে।

ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ডলফিন্সের হয়ে প্রথম শ্রেণির ম্যাচটিতে বার্টম্যান মাত্র পাঁচ ওভার বোলিং করেছিলেন। টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। বার্টম্যান যে ম্যাচে চোট পেয়েছিলেন, সেই ম্যাচেই মার্কো ইয়ানসেন ৭ উইকেট নিয়েছিলেন। মার্কো খেলেছিলেন টাইটান্সের হয়ে। ডলফিন্সকে এই ম্যাচে ইনিংস ও ৬০ রানে হারিয়েছিল টাইটান্স।

নামিবিয়া সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়াকে। ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে। এই নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে দ্বিতীয় প্রোটিয়া ক্রিকেটার ছিটকে গেলেন। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় কাগিসো রাবাদা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। কবে তিনি সুস্থ হয়ে উঠবেন, সে ব্যাপারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) কিছু জানায়নি।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলেও বার্টম্যানকে বিবেচনা করা হতে পারে বলে ক্রিকইনফোর আজকের প্রতিবেদন থেকে জানা গেছে। ৯ অক্টোবর ডারবানে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথ। ১৮ অক্টোবর মাঠে গড়াচ্ছে এই ম্যাচ। কেপটাউনে ২৭ অক্টোবর শুরু হবে দুই দলের সিরিজের তৃতীয় টেস্ট। রাবাদাকেও এই টেস্ট সিরিজের জন্য প্রস্তুত রাখছে প্রোটিয়ারা।

নারী এশিয়া কাপের ফাইনালে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কোনো এক বিশ্বকাপের সময় নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানালেন এই ব্যাটার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়। নিয়মিত বিরতিতে হওয়া এই হামলায় প্রাণ হারাচ্ছেন নাম না জানা অনেকে। বাসাবাড়ি ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যত্র। এবার এক টেনিস তারকার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে রাশিয়ার হামলায়।

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক শেষ হয়ে গেছে ১৩ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে সতীর্থ-পরিবারের সদস্যরা দিতে থাকেন একের পর এক আবেগঘন পোস্ট। যে মেসিকে নিয়ে এত দিন আর্জেন্টিনার সমস্ত পরিকল্পনা আবর্তিত হতো, তাঁকে ছাড়াই নতুন যুগ শুরু করতে যাচ্ছে দলটি।

জনপ্রিয় টার্গেট

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

ম্যাচের মাঝেই বদলে গেল দল, একজনের সুখবর, আরেকজনের দুঃসংবাদ

প্রকাশ: ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬