প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের আগে ও পরে ইমাম ও রিজওয়ানের আর্থিক লেনদেন বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই দুজনের ব্যাংক হিসাবের মাধ্যমে কোনো সন্দেহজনক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমন কোনো লেনদেন শনাক্ত হলে অর্থের উৎস এবং কোথায় তা স্থানান্তর করা হয়েছে, সেটিও তদন্তের আওতায় আসবে।
বৃহস্পতিবার লাহোরের জোহর টাউনে এনসিসিআইএর কার্যালয়ে হাজির হন ইমাম ও রিজওয়ান। প্রায় দুই ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে লিখিত জবাব দিতে আরও সময় চেয়েছেন এই দুই ক্রিকেটার। তদন্তের অংশ হিসেবে তাদের মোবাইল ফোনও কর্তৃপক্ষের কাছে রয়েছে এবং সেগুলোর তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলেও বড় পরিবর্তন আসে। লর্ডসে ১৯৪ রানে হারের পর ইমাম, রিজওয়ানসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সময়ে দুই কোচকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর খেলোয়াড়দের শৃঙ্খলা ও আচরণ নিয়ে পিসিবি অভ্যন্তরীণ তদন্ত শুরু করার কথা জানায়।
এরই মধ্যে ইমাম ও রিজওয়ানের জাতীয় দলে নির্বাচন নিয়েও পিসিবির আলাদা প্রশ্ন উঠেছে। ৩১ আগস্টের এক নোটিশে নির্বাচক কমিটির এক সদস্যের কাছে তাঁদের ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের টেস্ট দলে অন্তর্ভুক্তির ভিত্তি ও কারণ জানতে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইমাম বা রিজওয়ানের বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম কিংবা অন্য কোনো অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত বা নিশ্চিত করেনি এনসিসিআইএ। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।
চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের দাপট যেন থামছেই না। নরওয়ের বদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার লিগ পর্বে নিজেদের মাঠে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে বাভারিয়ানরা।
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে হবে—দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজার এমন ঘোষণার পরই তা নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
দৈনিক টার্গেট 
























