অভিষেকেই ১৫০ রানের ইনিংসে হারমানের বিশ্বরেকর্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন হারমান। ১২৬ বলের ইনিংসে ১৭ চার ও তিন ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার।

এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে অভিষেকের প্রথম ইনিংসেই ১৫০ রান করা মাত্র দ্বিতীয় ব্যাটার বনে গেলেন হারমান। এর আগে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার ম্যাথু ব্রিজকের। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন তিনি। এবার একই রান করে তাঁর রেকর্ডে ভাগ বসালেন হারমান।

অল্পের জন্য এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে পারেননি হারমান। ৪২তম ওভারের পঞ্চম বলে তাঁকে থামান রুবেন ট্রাম্পেলম্যান। সাজঘরে ফেরার আগে আর মাত্র এক রান করতে পারলেই ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়তেন তিনি।

হারমানের ১৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকার তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রান করেছিলেন তিনি।

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাত পেরিয়ে নিউইয়র্কে ভোর। ঘড়ির কাঁটা ৩টা ৩৪ মিনিট ছুঁইছুঁই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখনো চলছে পাঁচ সেটের তুমুল লড়াই। শেষ পর্যন্ত নির্ধারণী সেটের টাইব্রেকারে হার মানলেন কার্লোস আলকারাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো সেখানেই। ৪ ঘণ্টা ২৮ মিনিটের মহারণে আলকারাসকে হারিয়ে ইউএস ওপ

কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। সিডনিতে পুলিশের আকস্মিক সড়কপথের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ তাঁকে ৭২২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে।

জনপ্রিয় টার্গেট

খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

অভিষেকেই ১৫০ রানের ইনিংসে হারমানের বিশ্বরেকর্ড

প্রকাশ: ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬