ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিএআরের নাটক পেরিয়ে ফাইনালে ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল ভারত। অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। সতীর্থের লং পাস বক্সের সামনে নিয়ন্ত্রণে নিয়ে ভুটানের ডিফেন্ডার নিমা ওয়াংদির পায়ের ফাঁক দিয়ে বল বের করেন পিভি বিষ্ণু। এরপর ডান পায়ের শটে দূরের পোস্ট ঘেঁষে বল পাঠান জালে। ব্যক্তিগত নৈপুণ্যে পাওয়া গোলটি ভারতকে যেমন স্বস্তি দিয়েছিল, তেমনি শুরুতেই চাপে ফেলে ভুটানকে।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে যান অধিনায়ক চিঙ্গলেনসানা সিং। তাঁর ভলি ডিফ্লেকশন হয়ে জালে জড়ালে ভারতের সামনে তখন বড় জয়ের হাতছানি। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগও পেয়েছিল দলটি। কিন্তু স্ট্রাইকার সুহাইল আহমদ ভাটের ব্যর্থতায় সেসব সুযোগ কাজে লাগেনি। কখনো গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো, কখনো ডিফেন্ডার তেনজিন নরবুর বাধায় আটকে যায় ভারতের আক্রমণ। বিষ্ণুর ক্রস থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি সুহাইল।

প্রথমার্ধের সেই স্বস্তি বিরতির পর আর থাকেনি ভারতের। গ্রুপ পর্বে কোনো জয় ছাড়াই সেমিফাইনালে ওঠা ভুটান নতুন উদ্যমে আক্রমণে যায়। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক চেনচো গিয়েলৎশেন। ভারতের রক্ষণে চাপ বাড়তে থাকে। এর মধ্যেই সাফে প্রথমবারের মতো ব্যবহৃত রিমোট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্যে গোল পেয়ে যায় ভুটান।

বিরতির পরপরই চেনচোর প্রচেষ্টা থেকে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি তোবদেন। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেছিলেন। কিন্তু ভিএআরে যাচাইয়ের পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ব্যবধান কমে ২-১ হতেই ম্যাচের উত্তেজনা বেড়ে যায় কয়েক গুণ। সমতা ফেরানোর আশায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভুটান।

চেনচোর একটি ডিফ্লেক্টেড শট কোনোমতে ঠেকিয়ে ভারতকে রক্ষা করেন গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ। এরপর আবারও আলোচনায় ভিএআর। ইরফান ইয়াদওয়াদের ক্রস ভুটানের নিমা ওয়াংদির হাতে লাগলে ভারতের পক্ষে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। পেনাল্টি বাতিল হওয়ায় স্বস্তি ফেরে ভুটান শিবিরে, আর ভারতের সামনে তৈরি হয় নতুন উদ্বেগ।

শেষ দিকে ভুটানের চাপ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে ভারতকে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছিল দলটি। যোগ করা সময়ে দুই গোল হজমের সেই স্মৃতি শেষ দিকে আবারও মনে করিয়ে দিচ্ছিল ভুটান। তবে আর কোনো গোল হজম করতে হয়নি ভারতকে।

২০০৮ সালের পর সাফে প্রথমবার সেমিফাইনালে উঠেছিল ভুটান। ১৮ বছর আগে এই ভারতের কাছেই ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও একই ব্যবধানে হার। আর এই জয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠল ভারত। ১৭ নভেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত। রাত সাড়ে ৮টায় যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ হলেন সেই গোলরক্ষক

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোও। শুক্রবার এই শাস্তি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।

সাফ ফুটবলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন কোথায়

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। সারসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

জনপ্রিয় টার্গেট

সীমান্তের পাশে মাদকের কারখানা গড়ে তুলেছে প্রতিবেশী দেশগুলো: ত্রাণমন্ত্রী

ভিএআরের নাটক পেরিয়ে ফাইনালে ভারত

প্রকাশ: ০৫:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬