ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপজ্জনক পিচের কারণে ম্যাচ বাতিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ম্যাচে পিচের অসমান বাউন্স নিয়ে উদ্বেগ তৈরি হয়। ভালো লেংথে বল পড়েও কয়েকটি অস্বাভাবিকভাবে লাফিয়ে ওঠে। এতে ব্যাটাররা শরীরে আঘাত পান। তশেপো মোরেকি মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন। তাঁর বদলি হিসেবে কনকাশন সাব খেলেন জোডি লরেন্স।

ম্যাচে ব্যবহৃত পিচটি নিউল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্ধারিত পিচগুলোর কোনোটি ছিল না। এটি মাঠের পরিবর্তনযোগ্য পিচও নয়। পিচের এমন আচরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউপিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডব্লিউপিসিএ নিশ্চিত করছে যে নিউল্যান্ডসে কোবরা ও মাল্টিপ্লাই টাইটানসের মধ্যকার প্রথম শ্রেণির সিরিজের ম্যাচটি শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৬, দ্বিতীয় দিনের সকালে পিচ পরিদর্শনের পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।’

তিন বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার নিউল্যান্ডসের পিচ নিয়ে উদ্বেগ তৈরি হলো। ২০২৪ সালের জানুয়ারিতে এই মাঠে দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট ম্যাচটি মাত্র ১০৭ ওভারেই শেষ হয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল, মাঠে বড় ধরনের নির্মাণকাজের কারণে ভূগর্ভস্থ পানির স্তর বেড়ে গিয়ে পিচের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুই সপ্তাহের মধ্যে পিচ নিয়ে এটি দ্বিতীয় সমস্যা। গত সপ্তাহে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে টাইটানস ও ওয়ারিয়র্সের ম্যাচ বিপজ্জনক পিচের কারণে বিলম্বিত হয়েছিল। পর্যাপ্ত রোদে পিচের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ম্যাচটি শুরু করা সম্ভব হয়।

নিউল্যান্ডসে আগামী ৩ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেই ম্যাচের আগে পিচ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় তদন্তের ফলের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট সংশ্লিষ্টরা।

তিন বছর পর মুম্বাইয়ে ফিরলেন রোহিত

তিন বছর পর মুম্বাইয়ে ফিরলেন রোহিত

তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরেছেন রোহিত শর্মা। আইপিএলের ২০২৭ মৌসুমে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন ভারতের সাবেক অধিনায়ক।

মিঠুনকে জাতীয় দলে চান সুজন

মিঠুনকে জাতীয় দলে চান সুজন

লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত রান করে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার দলের বাইরে থাকায় কিছুটা হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। মিঠুনের প্রসঙ্গ টেনে নির্বাচকদের স্বচ্ছ থাকার পরামর্শ দিলেন তিনি।

দীপুর সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

ফিফটির পরই ক্লান্ত দেখা যাচ্ছিল শাহাদাত হোসেন দীপুকে। কাতারের প্রচন্ড গরমে বারবার হাঁপাতে দেখা যাচ্ছিল তাঁকে। তবে দলের বিপদের দিনে ঠিকই মাথা ঠান্ডা রেখে ব্যাট চালিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

বিপজ্জনক পিচের কারণে ম্যাচ বাতিল

প্রকাশ: ১২:২৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬