কোয়েটজির পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিয়ান ফন ফুরেন। টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন জেজে ব্যাসন ও ইথান বশ। যাঁদের মধ্যে ফন ফুরেন, ব্যাসন দুজনের কারোরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ২৫ বছর বয়সী ফন ফুরেন ২৬ লিস্ট ‘এ’ ২৩.৮০ গড়ে করেছেন ৩৫৭ রান। করেছেন এক ফিফটি। আর বোলিংয়ে ৫.২৩ ইকোনমিতে নিয়েছেন ৩৮ উইকেট। আর ব্যাসন তাঁর ক্যারিয়ারে মাত্র ছয় টি-টোয়েন্টি খেলেছেন। ৭.০৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
কোয়েটজি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই ছিলেন। তবে মাফাকা শুধু টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে টি-টোয়েন্টি দল তো বটেই। এমনকি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।
কোয়েটজি সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন এ বছরের সেপ্টেম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর নামাই হয়নি। মাফাকা এ বছর খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তিনি খেলেছেন কোয়েটজিরও আগে। উইন্ডহোকে ১৩ সেপ্টেম্বর নামিবিয়ার বিপক্ষে ওয়ানডেটাই তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ।
১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ও ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বর হবে তিন ওয়ানডে।

দৈনিক টার্গেট 
























