ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

ভারতের দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ১১.৩ ওভারে ২৬ রানে গুটিয়ে যায় নেপাল। রাইজিং স্টার্স এশিয়া কাপে এটা সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে এই বাজে কীর্তিটি ছিল ওমানের। ২০২৩ সালে কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কা ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২ রানে অলআউট হয়েছিল ওমান। তিন বছর আগের সেই টুর্নামেন্টের নাম ছিল ইমার্জিং টিমস এশিয়া কাপ।

দোহায় আজ ৩৩৩ রানের লক্ষ্যে নেমে শুরুতে নেপালের স্কোরলাইন হয়ে যায় ফুটবলের মতো। ১-৪ স্কোরলাইন থেকে বুঝতে হয়তো অনেকেরই কষ্ট হচ্ছিল কোনটা রান আর কোনটা উইকেট। আসলে ১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল নেপাল। হয়তো তারা ওমানের পরিসংখ্যানের ব্যাপারে তেমন কিছু জানত না। তবে অন্তত ৫০ রানের গণ্ডি পেরোনোর কথা ভাবছিল। সেটাও আর সম্ভব হয়নি। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানেই শেষ নেপালের গল্প। এমনকি তাদের কোনো ব্যাটারই দুই অঙ্ক পেরোতে পারেননি। সর্বোচ্চ ৬ রান করেছেন দুই ক্রিকেটার রশিদ খান ও পবন সরাফ।

এমনকি নেপালের ২৬ রানের মধ্যে ৫ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। প্রিন্স যাদব ৫ ওভারে ৬ রানে নিয়েছেন ৫ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন। হর্ষিত রানা পেয়েছেন ৪ উইকেট। আরেক উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত আজ ৫০ ওভার খেলে ৯ উইকেটে করেছে ৩৩২ রান। ইনিংস সর্বোচ্চ ১১৭ রান করে ম্যাচসেরা হয়েছেন কুমার কুশাগ্রা। ১০২ বলের ইনিংসে ১০ চার ও ৫ ছক্কা মেরেছেন। অধিনায়ক তিলক ভার্মাও করেছেন সেঞ্চুরি। ১১৩ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন।

পাকিস্তানকে বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের প্রস্তাব বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে বৈশ্বিক এই ইভেন্ট সামনে রেখে দলগুলো এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ-পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের আগে বাংলাদেশ-পাকিস্তানসহ আরেক দল বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বলে জানা গেছে।

হারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ

হারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। এখন তারা খেল অনেক বড় ধাক্কা। ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা সিরিজে আর খেলতে পারছেন না।

 বাংলাদেশ সিরিজে এখন দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ক

বাংলাদেশ দলের চলতি দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশের তিন সংস্করণে তিন অধিনায়ক পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চোটে পড়ায় টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন কেশব মহারাজ। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

প্রকাশ: ১২:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬