ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত মোটরসাইকেলে ক্যাচ ধরে ভাইরাল সেই দর্শক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

মুহূর্তেই সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাঁর সেই ক্যাচের ভিডিও। এবার খোঁজ মিলেছে সেই দর্শকের। তাঁর নাম মেহরান খান।

গতকাল পাকিস্তানের সোয়াত অঞ্চলের মিনগোরায় চলছিল সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ। সেই ম্যাচ দেখতে নয়, বরং রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময়ই বলটি তাঁর দিকে ছুটে আসে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা মেহরান এক হাত বাড়িয়ে দুর্দান্তভাবে তালুবন্দী করেন বলটি।

সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহরান বলেন, ‘সত্যি বলতে, আমি নিজেও ভাবিনি ক্যাচটা ধরতে পারব।’

মেহরান বলেন, ‘চেষ্টা করেছিলাম ঠিকই, তবে ধরতে পারব বলে আশা করিনি। ভেবেছিলাম বলটা আশপাশে কোথাও পড়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তার রহমতে ক্যাচটি নিতে পেরেছি।’

ক্যাচটি ধরার পরপরই মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করে সোয়াত প্রিমিয়ার লিগের আয়োজকেরা। তবে তাঁর ক্যাচের ভিডিও যে রাতারাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তা শুরুতে জানতেনই না তিনি।

পুরস্কার পেয়ে আনন্দিত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মেহরান। তবে ক্যাচ ধরার পর বলটি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষায়, ‘অনেকে বলছেন, আমি বলটি নিয়ে চলে যাচ্ছিলাম। এটা সত্যি নয়। আমি বলটি ফিরিয়ে দিয়েছি।’

ক্রিকেট মাঠে দর্শকদের অবিশ্বাস্য ক্যাচ ধরার ঘটনা অবশ্য আগেও ঘটেছে। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় এক ম্যাচে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামের ছক্কায় উড়তে থাকা বল মুখে সিগারেট রেখেই ক্যাচ ধরেছিলেন এক ক্যামেরাম্যান। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক দর্শক ঢাল বেয়ে পিছলে নেমে এক হাতে ক্যাচ নিয়েছিলেন। আর গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে দুই হাতে পানীয়ের ক্যান ধরে রেখেও এক হাতে ক্যাচ নিয়েছিলেন এক দর্শক।

এবার চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে মেহরানের এক হাতে নেওয়া ক্যাচও জায়গা করে নিল ক্রিকেটের স্মরণীয় ঘটনাগুলোর তালিকায়।

সিংহাসন থেকে কত দূরে মোস্তাফিজ

সিংহাসন থেকে কত দূরে মোস্তাফিজ

বাঁ হাতের কাটার স্লোয়ারে ব্যাটারদের বিভ্রান্ত করার কৌশলটা মোস্তাফিজুর রহমানের ভালোই জানা। এক ম্যাচে খারাপ করলেও পরের ম্যাচে সেটা পুষিয়ে নিতে জানেন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে তাঁর পারফরম্যান্সটাই দেখুন। দুবাই ক্যাপিটালসের শুরুর একাদশে সুযোগ না পেলেও পরবর্তীতে দেখিয়েছেন তাঁর

মেয়েদের ক্রিকেটের অদ্ভুতুড়ে নিয়ম নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের পোস্ট

ফ্রি-হিট শব্দটার সঙ্গে ক্রিকেটে অনেকেই পরিচিত। ব্যাটাররা নিশ্চিন্তে সেই বলে শট খেলতে পারেন। কিন্তু এবারের নারী বিগ ব্যাশে দেখা গেল ‘ফ্রি বল’। যেটাতে বাড়তি সুযোগ পান বোলাররা। অদ্ভুতুড়ে এই নিয়ম নিয়ে পোস্ট দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদ খান।

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই জ্বলে উঠলেন মোস্তাফিজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে সাদা বলের ক্রিকেটে। মোস্তাফিজুর রহমান যেহেতু ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন, তিনিও উড়াল দেবেন দক্ষিণ আফ্রিকায়। আজ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে মোস্তাফিজ জ্বলে উঠলেন স্বমহিমায়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে দেখালেন তাঁর ভেলকি।

জনপ্রিয় টার্গেট

চলন্ত মোটরসাইকেলে ক্যাচ ধরে ভাইরাল সেই দর্শক

প্রকাশ: ০৫:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬