ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘খাজা ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, অস্ট্রেলিয়ার মান-সম্মান নষ্ট করেছে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট বছর আগের সেই বল টেম্পারিংয়ের ঘটনায় খাজা শুধু সতীর্থদেরই দায়ী করেননি। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটারের কাঠগড়ায় দলের সাপোর্টিং স্টাফরাও। খাজা তাঁর আত্মজীবনীতে দাবি করেছেন, ক্রিকেটাররা সবাই তো জানতেনই। এমনকি দলের সাপোর্ট স্টাফরাও ওয়াকিবহাল ছিলেন বলে দাবি করেছেন তিনি। ডি ভিলিয়ার্সের চোখে খাজা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’।

২০১৮ বল টেম্পারিংয়ের ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটও শাস্তি পেয়েছিলেন। যে ঘটনা আট বছর আগে ঘটেছিল, সেটা নতুন করে প্রকাশ্যে আনায় খেপেছেন ডি ভিলিয়ার্স। পার্থভিত্তিক রেডিও স্টেশন স্পোর্ট এফএম ৯১.৩-এর এক অনুষ্ঠানে সাবেক প্রোটিয়া পেসার বলেন, ‘ক্রিকেট দেখছি গত ৪০-৫০ বছর ধরে। আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক খাজা। সরাসরিই বলছি এটা।’

ডি ভিলিয়ার্সের মতে পুরোনো ঘটনা সামনে এনে অস্ট্রেলিয়ার ক্রিকেটেরও ক্ষতি করেছেন খাজা। সাবেক প্রোটিয়া পেসার বলেন,

‘সে আচরণবিধির প্রত্যকটা নিয়ম ভঙ্গ করেছে। সতীর্থদের বিক্রি করে দিয়েছে। বিষয়টি সঠিক না ভুল, তা নিয়ে নয়। ভুলের জন্য এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসের অংশ হয়ে গেছে। যা ঘটেছিল, সত্যিই দুঃখজনক।’

আত্মজীবনী প্রকাশ করে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে পুরোনো বিভেদকে উসকে দিয়েছেন বলে দাবি ডি ভিলিয়ার্সের। তাঁর মতে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুনাম ফের প্রশ্নবিদ্ধ হয়েছে। খাজার ওপর তোপ দেগে সাবেক প্রোটিয়া পেসার বলেন,‘এই লোক (খাজা) সবকিছু আবার সামনে নিয়ে এসেছে। সে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আবারও অসম্মানিত করেছে। দলের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক ভেঙে দিয়েছে। দলের অভ্যন্তরীণ আচরণবিধি লঙ্ঘন করেছে। একজন মানুষের পক্ষে যতভাবে ভুল করা সম্ভব, সে সবই করেছে।’

খাজা এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন। তবে ২০১৮ কেপটাউন টেস্টের একাদশে থাকায় সবকিছু চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছে। খাজার বই প্রকাশের পর বেশি বিব্রতকর অবস্থায় পড়েছেন প্যাট কামিন্স। সবর বই প্রকাশের পর ব্যানক্রফট অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে লেখা কলামে কামিন্সকে দায়ী করেছেন। এমনকি কামিন্সের বাসায় সাংবাদিকেরা ঘিরে ধরেছেন। যদিও অনুশীলনে যাওয়ার কথা বলে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক কোনোমতে এড়িয়ে গেছেন।

পাকিস্তানকে বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের প্রস্তাব বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে বৈশ্বিক এই ইভেন্ট সামনে রেখে দলগুলো এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ-পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের আগে বাংলাদেশ-পাকিস্তানসহ আরেক দল বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বলে জানা গেছে।

হারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ

হারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। এখন তারা খেল অনেক বড় ধাক্কা। ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা সিরিজে আর খেলতে পারছেন না।

 বাংলাদেশ সিরিজে এখন দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ক

বাংলাদেশ দলের চলতি দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশের তিন সংস্করণে তিন অধিনায়ক পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চোটে পড়ায় টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন কেশব মহারাজ। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

‘খাজা ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, অস্ট্রেলিয়ার মান-সম্মান নষ্ট করেছে’

প্রকাশ: ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬